রিকি পন্টিং। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের নতুন নিয়মে এবার গুরুত্ব হারাবে অলরাউন্ডাররা। এমনটাই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। তিনি মনে করছেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অলরাউন্ডারের ভূমিকা কমিয়ে দেবে।
আইপিএলে এই মরশুমেই চালু হতে চলেছে এই নতুন নিয়ম। যেখানে টসের পরেও এক জন ক্রিকেটারকে বদল করা যাবে। এই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠকে পন্টিং বলেছেন, “আমাদের এবার আলাদা করে এমন ক্রিকেটার বেছে নিতে হবে না যে ব্যাট ও বল দুটোই করতে পারে। ব্যাটসম্যানের পরিবর্তে একজন ব্যাটসম্যানকেই দলে নেওয়া যাবে। বোলারের পরিবর্তেও বোলারকে নেওয়া যাবে। তাই এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অলরাউন্ডারের ভূমিকা কমিয়ে দেবে।“
দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত একবারও আইপিএল জিততে পারেনি। সেই প্রসঙ্গে পন্টিং বলেছেন, “আমার কাজ ভাল ক্রিকেটার তৈরি করা। পাশাপাশি আমি ভালো মানুষ তৈরি করতেও পছন্দ করি। তরুণ ক্রিকেটারদের কাছে আইপিএল নিজেকে মেলে ধরার একটা আদর্শ মঞ্চ। সে ভাবেই আমি প্রশিক্ষণ দিতে পছন্দ করি।
