অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতীয় দলের একটিই ম্য়াচ পেয়েছে ইডেন গার্ডেন্স। আর সেদিনই পড়েছে বিরাট কোহলির জন্মদিন। আর সেই বিশেষ দিনকে আরও বিশে করে তুলতে চাইছে সিএবি। ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ম্যাচ চলাকালীন বিরাট কোহলির জন্মদিনের জন্য একটি বিশেষ পরিকল্পনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মেনেও নিয়েছেন যে, এই নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের। ভারতের যা অবস্থা তাতে সেমিফাইনালে তারা পৌঁছবেই। সেই পরিস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলকেও শুভেচ্ছা জানানোর ব্যবস্থা করা হতে পারে।
রিপোর্ট অনুসারে, সিএবি কোহলিকে বিশেষ কিছু উপহার দেবে এবং তারা দর্শকদের মধ্যে প্রায় ৭০,০০০ কোহলি মাস্ক বিতরণ করার পরিকল্পনা করেছে। ম্যাচের আগে একটি বিশেষ কেকের সঙ্গে কোহলির জন্মদিন পালন করা হবে একটি লেজার শোয়ের মাধ্যমে।
বিরাটের জন্য একটি কেক অর্ডার করা হয়েছে, এবং ডিজাইন এমন হবে যা সবাইকে বিরাট কোহলির সঙ্গে পরিচয় করিয়ে দেবে বলে জানানো হয়েছেন। সিএবির তরফে এটিকে চমক বলা হচ্ছে। এছাড়াও, বিরাট এবং দর্শকদের জন্য ইনিংসের ব্রেকে একটি আতশবাজি প্রদর্শনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এটা হবে তাঁর জন্মদিন উদযাপনের সিএবি-র উদ্যোগ এবং যারা সেদিন মাঠে থাকবেন তারা সকলেই এই সেলিব্রেশনের অংশ হবেন।
এর আগে, ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার কোহলির জন্মদিনের জন্য একটি বিশেষ ভবিষ্যদ্বাণী করেছিলেন।
“আমি ৪৯তম সম্পর্কে জানি না তবে আমি রেকর্ড-ব্রেকিং ৫০তম সম্পর্কে জানি। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি তার ৫০তম ওডিআই সেঞ্চুরি করবেন এবং তার জন্মদিনের চেয়ে ভাল উপলক্ষ আর কী হবে? আপনি যখন সেখানে একটি সেঞ্চুরি করবেন তখন সেটি দেখার মতো একটি দৃশ্য হবে। কারণ কলকাতার জনতা আপনাকে দাঁড়িয়ে সমর্থন করবে, স্লোগান দেবে এবং আপনার জন্য উৎসব করবে। বাতাস ভরে উঠবে শিস ও হাততালিতে। এটি প্রতিটি ব্যাটারের জন্য উপভোগ করার মুহূর্ত, “স্টার স্পোর্টসকে গাভাস্কার বলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
