অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার অল রাউন্ডার মিচেল মার্শকে তড়িঘড়ি ফিরে যেতে হল দেশে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তাঁর আর ফেরার কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছে তাঁকে। কিন্তু তার পর তিনি আবার কবে খেলায় ফিরতে পারবেন তা নিয়েও কোনও নিশ্চয়তা দিতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বোর্ড।
দু’দিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে অস্ট্রেলিয়াকে। হাতে রয়েছে দুই ম্যাচ। আর এই তিন ম্যাচের উপরই নির্ভর করছে সেমিফাইনালের ভাগ্য। তাঁর আগে মিচেল মার্শের দেশে ফিরে যাওয়া দলের জন্য বড় ধাক্কা। একদিন আগেই ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গ্লন ম্যাক্সওয়েল। গলফ কার্ট থেকে পরে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি।
কনকাশন নিয়ম অনুযায়ী তিনি খেলতে পারবেন না এই ম্যাচে। এক কথায জোড়া ধাক্কা। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, ‘’অস্ট্রেলিয়া আরও এক অলরাউন্ডার মিচেল মার্শকে পাচ্ছে না। তাঁকে ব্যক্তিগত কারণে বাড়ি ফিরে যেতে হয়েছে। বিশ্বকাপ থেকে তিনি এবাররে মতো ছিটকে গেলেন।’’
ম্যাক্সওয়েল ও মার্শের পরিবর্ত হিসেবে দৌঁড়ে রয়েছন অ্যালেক্স ক্যারি, সিন অ্যাবট, মার্কাাস স্তইনিস ও ক্যামেরন গ্রিন। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে রয়েছেন স্পিনার তনভীর সঙ্ঘা। কঠিন সময়ে দলে জোড়া পরিবর্তন করারা আগে চিন্তার ভাঁজ টিম ম ম্যানেজমেন্টের কপালে। অস্ট্রেলিয়ার হাতে মিচেল মার্শের পরিবর্ত রয়েছে। কিন্তু পুরো টুর্নামেন্টে নতুন নাম ঢোকানোর জন্য ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সঙ্কেত লাগবে।
