Cart Total Items (0)

Cart

All Sports India
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং ভারতের। বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি মানেই স্মৃতিকে উসকে দিয়ে সামনে চলে আসে ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে। সেবার দলের অধিনায়ক ছিলেন আজহারউদ্দিন। মুখ থুবড়ে পড়েছিল ভারত। তার পর মধ্য়রাত পর্যন্ত স্টেডিয়ামের মধ্য়েই আটকে থাকতে হয়েছিল পুরো ভারতীয় দলকে। এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল জনতা যে তখন পুলিশ দিয়েও দলকে বাইরে বের করা নিরাপদ ছিল না। তবে তার পর কেটে গিয়েছে অনেক বছর। বদলেছে ভারতীয় দলের চেহারা।

দু’বার বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। ১৯৮৩-র পর ২০১১ বিশ্বকাপও জিতেছে ভারত এমএস ধোনির অধিনায়কত্বে। এবার আবার ভারতের সামনে ঘরের মাঠে বিশ্বকাপ রেখে দেওয়ার হাতছানি। ছয় ম্যাচের ছ’টি জিতেই সেই স্বপ্ন দেখাচ্ছে ভারত। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস। শুরুতেই আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে গিয়েছেন রোহিত শর্মা।

এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে ভারত। ছয় ম্যাচে ১২ পয়ে‌ন্ট ভারতের। সাত ম্যাচে ১২ পয়ে‌ন্ট নিয়ে নেটরান রেটে শীর্ষে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতলে আবার শীর্ষে পৌঁছে যাবে। শ্রীলঙ্কা যদিও রয়েছে অনেকটাই পিছনে। ছয় ম্যাচে দুটো জয় ও চারটি হার নিয়ে তাদের পয়েন্ট চার। এখান থেকে তাদের পক্ষে সেমিফাইনালে যাওয়া কঠিন।

ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (ডাব্লু), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ

শ্রীলঙ্কা (প্রথম একাদশ): পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (ডব্লিউ/সি), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামেরা, দিলশান মাদুশঙ্কা

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *