অলস্পোর্ট ডেস্ক: রবিবারটা ইডেন গার্ডেন্স মাতিয়েছেন ভারতীয় ক্রিকেট দল-এর দুই তারকা বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা। তাঁরা ছাড়াও শ্রেয়াস আইয়ারের ব্যাটেও রান এসেছে। যার ফলে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে ভারত। এবং প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে ওডিআই বিশ্বকাপের লিগ টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে। ম্যাচ শেষে বিরাট কোহলির হাতে উঠেছে ম্যাচের সেরার পুরস্কার। তবে ভারতীয় ক্রিকেট দল-এর সিক্রেট পুরস্কার জিতে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও সেই পুরস্কার এখন আর সিক্রেট নেই চলে এসেছে সামনে।
শুরুর দিকে এই পুরস্কার ঘোষণা করা হত ড্রেসিংরুমেই। পরবর্তী সময়ে দেখা যায় ড্রেসিংরুম থেকে বেরিয়ে সেই পুরস্কার চলে এসেছে মাঠে। যা ভারতীয় দলের কাছে একটা মজার বিষয়। সব সময়ই দেখা যায় সেরা ফিল্ডার হিসেবে যার নাম ঘোষণা হয় তাঁকে নিয়ে মজায়, হাসি-ঠাট্টায় মেতে ওঠে পুরো ভারতীয় ক্রিকেট দল।
ইডেন ম্যাচে ফিল্ড লাইট দিয়ে চিহ্নিত করা হল এদিনের সেরা ফিল্ডারকে। এর আগে দেখা গিয়েছে ড্রোন ক্যামেরা থেকে নেমে এসেছে ফিল্ডারের নাম চিরকূটে লিখে। এদিনের সেরা ফিল্ডার রোহিত শর্মার নাম সামনে আসতেই তাঁকে নিয়ে রীতিমতো উচ্ছ্বাসে ফেঁটে পড়ল গোটা দল। বাকিদের হাত থেকে মুক্তি পেয়ে শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের হাত থেকে পদক পেলেন তিনি।
দেখুন সেই ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
