Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: সাফল্যের সঙ্গে শেষ হল চেস ফর ইয়ুথ। দাবার নতুন প্রতিভাকে তুলে আনার মঞ্চ এই চেস ফর ইয়ুথ ফিরে আসার বছরে দারুণভাবে সাড়া ফেলেছিল। যে টুর্নামেন্ট খেলেই এই বাংলার বুকে সাফল্য পেয়েছেন দাবাড়ুরা। যে টুর্নামেন্ট বাংলা তথা ভারতবর্ষকে দিয়েছে একাধিক গ্র্যান্ডমাস্টার। এক কথায় বাংলার দাবার আতুরঘর এই চেস ফর ইয়ুথ।

৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত আইসিসিআরে আয়োজিত চেস ফর ইয়ুথ ঘিরে খুদে দাবাড়ু থেকে অভিভাবক সকলের মধ্যেই ছিল দারুণ উত্তেজনা। ছেলে-মেয়েদের খেলতে পাঠিয়ে উত্তেজনায় বাইরে বসে তাদের সাফল্যের প্রতিক্ষা করা। গত কয়েকদিন বাবা-মায়েদের কাজই ছিল ঘরের দাবাড়ুদের সকলের সামনে তুলে আনা। যে মঞ্চ ইতিমধ্যেই তৈরি করে দিয়েছিল চেস ফর ইয়ুথ।

সিনিয়র পর্যায়ে আগেই চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গিয়েছিল। সাহিল দে-কে হারিয়ে চ্যাম্পিয়ন হন মিত্রাভ গুহ। এদিন ঘোষণা হল বাকি সব বিভাগের চ্যাম্পিয়নদের নাম।   

অনূর্ধ্ব-৬-এ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন রেয়ান ঘড়াই ও মেয়েদের বিভাগে অর্পিতাংশী ভট্টাচার্য। অনূর্ধ্ব-৮-এ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন প্রণয় সালারপুড়িয়া ও মেয়েদের বিভাগে কাশ্বিনী মাইতি। অনূর্ধ্ব-১০-এ ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন সোমিদ্ভ রাজবংশা ও মেয়েদের বিভাগে সৃজিতা দাস। অনূর্ধ্ব-১২-তে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন আদিত্য কায়েত ও মেয়েদের বিভাগে সুনেত্রা দে। অনূর্ধ্ব-১৪-তে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন শঙ্খদীপ দে ও মেয়েদের বিভাগে দেবপ্রীয়া মান্না। অনূর্ধ্ব-১৬-তে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন উদ্দীপন রায় ও মেয়েদের বিভাগে মৃত্তিকা মল্লিক।

লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুল থেকে সব থেকে বেশি ২৮ জন খেলোয়াড় এই দাবি টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাদের বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সিনিয়র পর্বের বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ৩৫ হাজার, ২৫ হাজার ও ১৮ হাজার পুরস্কারমূল্য দেওয়া হয়েছে। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জুনিয়র পিসি সরকার, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *