Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় মহিলা হকি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা হকি দল সদ্য সমাপ্ত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং হ্যাংঝৌ এশিয়ান গেমসে দুর্দান্ত প্রদর্শনের পরে সর্বকালের সেরা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থান ফিরে পেয়েছে। ভারত এখন ২৩৬৮.৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের চেয়ে এক ধাপ আগে রয়েছে। এশিয়ান গেমসের আগে ভারতীয় মহিলারা অষ্টম স্থানে ছিল কিন্তু মহাদেশীয় শোপিসে ব্রোঞ্জ পদক এবং রাঁচিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় মহিলা দল তাঁর সর্বোকালের সেরা বিশ্ব র‍্যাঙ্কিং ফিরিয়ে দিয়েছে। গত বছরের জুনে এফআইএইচ প্রো লিগের সময় এই র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ভারতের মহিলা হকি দল।

নেদারল্যান্ডস ৩৪২২.৪০ পয়েন্ট নিয়ে বিশ্বের সেরা মহিলা হকি দল হিসাবে শীর্ষস্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়া ২৮১৭.৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং আর্জেন্টিনা ২৭৬৬.৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

ভারতের উপরে থাকা অন্য দু’টি দল হল বেলজিয়াম ২৬০৮.৭৭ পয়েন্টে চতুর্থ এবং জার্মানি ২৫৭৩.৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

রাঁচিতে ১৩ থেকে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এফআইএইচ হকি অলিম্পিক বাছাইপর্বের প্রস্তুতির জন্য বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ভারতের এই উত্থান দলের আত্মবিশ্বাস বাড়াতে কাজে লাগবে।

আগামী বছরের প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য ভারতীয়রা জার্মানি, নিউজিল্যান্ড, জাপান, চিলি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে৷

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *