Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর মঞ্চে এবার দেখা যেতে পারে প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার ডেভিড বেকহ্যাম-কে। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ পাশাপাশি বসে দেখতে দেখা যেতে পারে সচিন তেন্ডুলকর ও ডেভিড বেকহ্যামকে। ফুটবল কিংবদন্তি ভারতে তিন দিনের সফরে আছেন এবং সম্ভবত ওয়াংখেড়ের দর্শকদের জন্য এটা বাড়তি পাওনা হতে পারে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচে আরও বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার, চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং ক্রীড়া তারকাদেরও ভিভিআইপি গ্যালারিতে থাকার সম্ভাবনা রয়েছে।

বেকহ্যাম ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ভারতে রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কোনও চুক্তি হয়েছে। ইউনিসেফ নারী ও মেয়েদের ক্ষমতায়ন করতে এবং ক্রিকেটের মাধ্যমে অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতাকে উন্নিত করতেই আইসিসি রং সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।

আয়োজক ভারত চলতি বিশ্বকাপে নিজেদের একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। লিগ পর্বের ন’টির মধ্যে ন’টি ম্যাচ জিতেই সেমিফাইনালে খেলতে নামবে ভারত। রোহিত শর্মার দল ১৮ পয়েন্ট নিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শীর্ষে লিগ পর্ব শেষ করেছে। তাদের নেট রান রেট ছিল ২.৫৭০।

তালিকায় শীর্ষে থাকার পর, ভারত খেলবে কিউইদের বিপক্ষে যারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছে ভারত। এরপর ‘মেন ইন ব্লু’রা আফগানিস্তান, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *