Cart Total Items (0)

Cart

All Sports India
মহম্মদ শামি

অলস্পোর্ট ডেস্ক: মহম্মদ শামি বুধবার ইতিহাস তৈরি করেছিলেন বিশ্বকাপের আসরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের সঙ্গেই ওডিআই বিশ্বকাপ ২০২৩ ফাইনালে ভারতের হয়ে সাত উইকেট তুলে নেন তিনি একাই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেট দল ৭০ রানে জয় তুলে নেয়। শামি ৭/৫৭ এর পরিসংখ্যান নিয়ে শেষ করেন। এই প্রথম কোনও ভারতীয় বোলার একটি ওডিআই ম্যাচে সাত উইকেট নিলেন এবং ফলস্বরূপ, এই ফর্ম্যাটে একজন ভারতীয় বোলারের সেরা বোলিং পরিসংখ্যান এটিই। আগের রেকর্ডটি ছিল স্টুয়ার্ট বিনির যিনি ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডেতে ভারতের পক্ষে সেরা বোলিং

৭/৫৭ – মহম্মদ শামি বনাম নিউজিল্যান্ড, মুম্বই, ২০২৩ বিশ্বকাপ

৬/৪ – স্টুয়ার্ট বিনি বনাম বাংলাদেশ, মীরপুর, ২০১৪

৬/১২ – অনিল কুম্বলে বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা, ১৯৯৩

৬/১৯ – যশপ্রীত বুমরাহ বনাম ইংল্যান্ড, ওভাল, ২০২২

৬/২১ – মহম্মদ সিরাজ বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ২০২৩

৬/২৩ – ভারতের জন্য আগের বিশ্বকাপ রেকর্ড: আশিস নেহরা বনাম ইংল্যান্ড ডারবান, ২০০৩

মহম্মদ শামি দুরন্ত সাত উইকেট নেওয়ার আগে বিরাট কোহলি রেকর্ড-ব্রেকিং ৫০তম ওয়ানডে আন্তর্জাতিক সেঞ্চুরিটি করে ফেলেছিলেন। ভারত বুধবার মুম্বইতে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনালে জায়গা করে নিয়েছে।

কোহলি ১১৭ করেন এবং ছাঁপিয়ে যান সচিন তেন্ডুলকরের রেকর্ডকে। এছাড়া শ্রেয়াস আইয়ার যোগ করেন ১০৫ রান। যার সৌজন্যে ভারত ৩৯৭-৪ রানে থামে। শুভমান গিলের অপরাজিত ৮০ রানও বড় ভূমিকা নেয়।নিউজিল্যান্ড ড্যারিল মিচেলের ১৩৪ রান সত্ত্বেও ৩২৭ রানে অল আউট হয়ে যায় শামির দুরন্ত স্পেলে।

ভারত সব ম্যাচ জিতেই ফাইনালে পৌঁছেছে। তৃতীয় বিশ্বকাপ ট্রফি থেকে ভারতীয় ক্রিকেট দল এখন মাত্র একম্যাচ দূরে দাঁড়িয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *