Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব । বৃহস্পতিবার বিশাখাপত্তনমে প্রথম ম্যাচের আগে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়ে রীতিমতো অবাক তিনি। সূর্যকুমার, যিনি রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্যের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের উপরই ফোকাস করেছেন ।

তবে চমকটা ছিল অন্য জায়গায়। সাংবাদিক সম্মেলনে মাত্র দু’জন সাংবাদিককে দেখে সূর্যকুমার বিস্মিত হয়ে যান। সাংবাদিকরা প্রশ্ন করার আগে তিনিই প্রশ্ন করে বসেন, “শুধু দুই জন?” এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন মাত্র দু’জন সাংবাদিক। সাংবাদিক সম্মেলনটি মাত্র চার মিনিট স্থায়ী হয়েছিল কারণ দুই সাংবাদিক সূর্যকুমারকে আর কত প্রশ্ন করবে?

তাঁর থেকেই যা উঠে এল, দলে একগুচ্ছ নতুন মুখ। সূর্যকুমার চান ভারতের তরুণ দল নির্ভীক ক্রিকেট খেলুক এবং দলকে সাহায্য করার জন্য নিজেদের সেরাটা দিক। তিনি বলেন, “আমি যখন তাদের সঙ্গে দেখা করি তখন আমি তাদের যা বলেছিলাম তা হল আমরা যখন মাঠে নামব তখন যেন খুব নিঃস্বার্থ হতে পারি। আমি এমন একজন ব্যক্তি যে দলের লক্ষ্যের আগে ব্যক্তিগত মাইলফলক নিয়ে বেশি কিছু ভাবি না। তাই, আমি তাদের বলেছি দলের স্বার্থ আগে রাখতে এবং তারপরে যা আসে, তারা তাদের অংশ নিয়ে ভাবতে পারে। আমি এই দলের অনেকের সঙ্গেই আইপিএল এবং কয়েকটি ভারতের ম্যাচের সময় অনেকবার খেলেছি এবং তারা জানে আমি কীভাবে কাজ করি, এবং এটি করা এতটা কঠিন ছিল না। আমার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলব, আমরা সিরিজটি নিয়ে উত্তেজিত।”

ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান, মুকেশ কুমার

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *