অলস্পোর্ট ডেস্ক: শেষ ওভারের পঞ্চম বলে তখন বিরাট করছিলেন রিংকু সিং তখন ভারতের রান ২০৭। দুই রান নিলেই এক বল বাকি থাকতেই জয় চলে আসার কথা। রিংকু সেটাই করতে চেয়েছিলেন। কিন্তু উল্টোদিকে থাকা আর্শদীপ সিং রান আউট হয়ে যান। ভারতের রান দাঁড়ায় ১৯.৫ ওভারে ২০৮/৮। ম্যাচ ড্র। জিততে দরকার এক বলে এক রান। রিংকু সিং শেষ বলে তাঁর চেনা স্টাইলে ছক্কা হাঁকান কিন্তু সেটা দেওয়া হয় না ভারতকে। কারণ হিসেবে জানা যায় শন অ্যাবটের বলটি নো-বল হওয়ায় তাতে আসা রান যোগ হবে না। তাই নো বলের এক রান নিয়েই জয় পেল ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে মুখ থুবড়ে পড়া ভারতীয় দল জয়ে ফিরল ঠিকই কিন্তু স্বস্তি এল না। টি২০-তে ২০৯ রানের লক্ষ্য মানে শুরু থেকেই বিরাট চাপে পড়ে যাওয়া। বোলারদের নিয়ে ভাবতে হবে তো বটেই। সঙ্গে বড় চ্যালেঞ্জের সামনে ব্যাট হাতে সেরাটা দেওয়াও শিখতে হবে। ভারতের রান এল তাঁদের ব্যাটে তাঁরা বিশ্বকাপে ভারতীয় দলের সক্রিয় সদস্য ছিল। এটাও মনে রাখতে হবে এমন কষ্টার্জিত জয় রোজ রোজ আসবে না।
ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ জয় দিয়েই শুরু করল ভারত। আগামী বছর টি২০ বিশ্বকাপকে মাথায় রেখেই এই সিরিজের আয়োজন। ওডিআই বিশ্বকাপে ১০ ম্যাচ জিতে ১১তম ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া হওয়ার পর এখন ভারতের সামনে লক্ষ্য টি২০ বিশ্বকাপ। তবে সেই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো সিনিয়ররা খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
