Cart Total Items (0)

Cart

All Sports India
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অলস্পোর্ট ডেস্ক: রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল-আখদৌদের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর শুক্রবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র আল-নাসের সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে থাকা আল-হিলালের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান নিয়ে খেলতে নেমেছিল। আল-নাসের ছিল টেবিলের দ্বিতীয় স্থানে। আল হিলালের থেকে চার পয়েন্ট পিছিয়ে। ১৩তম মিনিটে সামি আল নাজি ক্লিনিক্যাল ফিনিশের মাধ্যমে হোম টিমকে এগিয়ে দেয়। রোনাল্ডো প্রথমার্ধে একাধিকবার গোল করার কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু সেরা ফর্মে থাকা আল-আখদাউদ কিপার বাঁচিয়ে দেন।

যদিও রোনাল্ডো শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে সক্ষম হন ম্যাচের ৭৭ মিনিটে। দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন পর্তুগাল তারকা। তবে ম্যাচের আসল নাটক বাকি ছিল তখনও যার কেন্দ্রে ছিলেন রোনাল্ডো। প্রায় ৩০ গজ দূর থেকে গোল লক্ষ্য করে হাওয়ায় ওড়ানো রোনাল্ডোর শট এগিয়ে আসা গোলকিপারের মাথার উপর দিয়ে প্রতিপক্ষের জালে জরিয়ে যায়। ৮০ মিনিটে এই গোলের সঙ্গে আল-নাসের ৩-০ গোলে এগিয়ে যায়। আল নাসেরের হয়ে রোনাল্ডো এখনও পর্যন্ত ১৮টি গোল এবং ন’টি অ্যাসিস্ট করেছে মোট ১৮টি ম্যাচে।

https://twitter.com/nfcm23/status/1728136510300659755

এই সপ্তাহের শুরুতে, ইন্টার মিয়ামি জানিয়েছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে সৌদি আরবে কোনও ম্যাচ খেলতে যাচ্ছে না কারণ সম্প্রতি দাবি করা হয়েছে যে এমএলএস দল দু‘টি সৌদি ক্লাবের সঙ্গে খেলবে। যা পুরোপুরি অস্বীকার করেছে ইন্টার মিয়ামি।

রিয়াদ সিজন কাপে আগামী ফেব্রুয়ারিতে লিওনেল মেসির ইন্টার মিয়ামি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের এবং আল-হিলালের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার বিষয়ে মার্কিন দলটি কোনও প্রাক-মরসুম সফরের কথাকে অস্বীকার করেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *