অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল ঘোষণার আগে একাধিক বিষয় উঠে আসছিল সামনে। বিসিসিআই-এর সিনিয়র দল নির্বাচনের আসর এদিন বসেছিল দিল্লিতে। ভারতীয় ক্রিকেট দল পরের মাসে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে, তারপরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে ভারতীয় ক্রিকেট দল। ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলির সাদা বলের ক্রিকেটে খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে জানা গিয়েছিল বিসিসিআই রোহিত শর্মাকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করবে। কিন্তু তাতে লাভ হয়নি।যদি তা হয় তবে তিনি টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিতে পারেন।
তিনটি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সি), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভিসি), ওয়াশিংটন সান। , রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
তিনটি ওডিআইয়ের জন্য ভারতের দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুধারসন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (সি) (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল , মুকেশ কুমার, আভেশ খান, আরশদীপ সিং, দীপক চাহার।
দুই টেস্টের জন্য ভারতের দল: রোহিত শর্মা (সি), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মো. সিরাজ, মুকেশ কুমার, মোহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ (ভিসি), প্রসিধ কৃষ্ণ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
