অলস্পোর্ট ডেস্ক: ইউরো ২০২৪-এর গ্রুপ তৈরি হয়ে গেল। সব থেকে হাড্ডাহাড্ডির লড়াইয়ের গ্রুপ এক কথায় গ্রুপ অফ ডেথ বলা যেতেই পারে গ্রুপ বি-কে। একই সঙ্গে এই গ্রুপে রযেছে ইতালি ও স্পেন। স্পেন ইউরো ২০২৪ শুরু করবে ১৫ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে লড়াই দিয়ে। সেদিক থেকে দেখতে গেলে সহজ গ্রুপে ইংল্যান্ড। ফ্রান্স ও নেদারল্যান্ডস রয়েছে একই গ্রুপে। আয়োজক জার্মানির গ্রুপে রয়েছে ডেনমার্ক, সার্বিয়ার মতো দল। যদিও জার্মানি লড়াই শুরু করবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে শুরুতেই ফ্রান্সের সঙ্গে দেখা হবে নেদারল্যান্ডসের। ১৬ জুন ইংল্যান্ড শুরু করবে সার্বিয়ার বিরুদ্ধে।
১০টি শহরে একমাস ধরে চলবে ইউরো ২০২৪। ১৪ জুলাই বার্লিনে বসবে ফাইনালের আসর। সব গ্রুপ থেকে সেরা দুই দল শেষ ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করবে। উয়েফা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মোট পুরস্কার মূল্য ৩৩১ মিলিয়ন ইউরো। প্রতিদল শুরুতে পাবে ৯.২৫ মিলিয়ন ইউরো করে। এবং শেষ পর্যন্ত ২৮.২৫ মিলিয়ন ইউরো পর্যন্ত পেতে পারে যে দল গ্রুপের সব ম্যাচ জিতবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
