Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় অ্যান্টি ডোপিং সংস্থা, নাডা

অলস্পোর্ট ডেস্ক: স্প্রিন্টার ললিত কুমার, যিনি সেপ্টেম্বরে দিল্লি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ফাইনালে একাই দৌড়েছিলেন। কারণ হিসেবে জানা যায়, ইভেন্টে নাডা আধিকারিকদের উপস্থিতির কথা শুনে অন্য সাত প্রতিযোগী নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার খবর ললিত কুমারও ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন৷ জানা গেছে ২৬ সেপ্টেম্বর রেসের পরে সংগ্রহ করা কুমারের প্রস্রাবের নমুনায় নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া গিয়েছে।

আটজন দৌড়বিদ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ১০০ মিটার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) এর ডোপ টেস্টাররা প্রস্রাবের নমুনা নেওয়ার জন্য প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন শুনে স্পষ্টতই সাতজন অদৃশ্য হয়ে যান।

দিল্লি স্টেট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি সানি জোশুয়া বলেছেন যে আরও সাতজন দৌড়বিদ কীভাবে দৌড় থেকে সরে এসেছিলেন তা খতিয়ে দেখতে যে কমিটি গঠিত হয়েছিল, তারা কয়েক দিনের মধ্যে একটি রিপোর্ট জমা দেবে।

“ডোপ অপরাধীর শাস্তি কী হবে তার সিদ্ধান্ত নাডা নেবে। তবে আরও সাতজন দৌড়বিদ কীভাবে সরে দাঁড়িয়েছিল তা দেখার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। কমিটি দুই-তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে,” তিনি বলেন।

“আমরা তাদের (সাত দৌড়বিদ) দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা বিবেচনা করছি যদি তারা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই রেস থেকে নাম প্রত্যাহার করে নেয়। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন (এএফআই) বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করেছে। আমরা (দিল্লি অ্যাসোসিয়েশন) এএফআই-কে প্রতিবেদন জমা দেব,” জোশুয়া যোগ করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *