Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের ১৬ তম সংস্করণের প্রথম ম্যাচেই ব্যবহার করা হল ‘ইমপ্যাক্ট ক্রিকেটারকে’। আইপিএলের নয়া নিয়মকে প্রথম বার কাজে লাগালেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস দল। ব্যাটসম্যান অম্বাতি রায়ডুর বদলে দলে নেওয়া হল পেসার তুষার দেশপান্ডেকে।

এ দিন টসে জিতে সিএসকে-কে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গুজরাট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ধোনি বাহিনী। এই বছরেই চালু করা হয়েছে এই ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়ম। যেখানে একটি দল একটি ম্যাচে পাঁচটি ক্রিকেটারের নাম সুপারিশ করে একটি তালিকা দিতে পারে। ম্যাচের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই তালিকা থেকে একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে অর্থাৎ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে মাঠে নামানো যেতে পারে। ১৭৯ রানের লক্ষ্যমাত্রা গুজরাট টাইটান্স তাড়া করতে নামার আগেই এই ইমপ্যাক্ট ক্রিকেটারের নিয়মটি ব্যবহার করে সিএসকে। রায়ডুর বদলে তারা মাঠে নামায় তুষারকে।

পাশাপাশি এ দিন গুজরাট টাইটান্সও কিছুটা বাধ্য হয়েই ইমপ্যাক্ট ক্রিকেটার ব্যবহার করল। তাদের হয়ে খেলা প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিং করতে গিয়ে চোট পান। রুতুরাজ গায়কোয়াড়ের একটি ছয় বাঁচাতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে দুই ক্রিকেটারের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। ফলে ব্যাটিং না করেই তাঁকে ফিরে যেতে হয়েছে। তাঁর বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে গুজরাট মাঠে নামিয়েছে সাই সুদর্শনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *