মহম্মদ শামি
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় পেসার মহম্মদ শামি, যিনি সদ্য সমাপ্ত আইসিসি বিশ্বকাপে টুর্নামেন্টের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসাবে শেষ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং সেনসেশন ট্র্যাভিস হেড এবং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল-এর সঙ্গে নভেম্বর ২০২৩-এর আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে বলেছে, “দু’জন আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চ্যাম্পিয়ন এবং একজন ভারতীয় ফাস্ট-বোলিং অভিজ্ঞ খেলোয়াড় ২০২৩ সালের নভেম্বরের জন্য আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ডের জন্য তালিকায় জায়গা করে নিয়েছেন।”
শামি বিশ্বকাপে তার গোল্ডেন রান নভেম্বর পর্যন্ত অব্যাহত রাখেন। তিনি ১২.০৬ গড়ে ৫.৬৮ ইকোনমি রেট সহ ১৫ উইকেট তুলে নেন। সামগ্রিকভাবে, তিনি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের শীর্ষস্থানীয় উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন, মাত্র সাত ইনিংসে ২৪ উইকেট নিয়ে। এই মাসে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে অত্যাশ্চর্য ৫/১৮ ছিল তার সেরা স্পেল। ৩৫৮ রান তাড়া করতে নেমে প্রথম পাওয়ারপ্লে শেষে শামির আগমনে শ্রীলঙ্কা বধ সম্পন্ন করে ভারত। তাঁর পাঁচ ওভারে, তিনি মিডল এবং লোয়ার অর্ডারকে মাত দেয়।
তাঁর ২/১৮ ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকাকে ধ্বংস করতে সাহায্য করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জ্বলে ওঠেন এই দ্রুত বোলার।
অস্ট্রেলিয়ার ব্যাটিং সেনসেশন হেড দীর্ঘ চোট কাটিয়ে অক্টোবরের শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে দলে ফিরে আসেন এবং নভেম্বর জুড়ে তাঁর ভাল ফর্ম অব্যাহত রাখেন।
নভেম্বরে, তিনি একটি অর্ধশতক এবং একটি সেঞ্চুরি-সহ পাঁচটি একদিনের আন্তর্জাতিকে ৪৪-এর অসাধারণ গড়ে ২২০ রান করেন। ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর প্রচেষ্টা উল্লেখযোগ্য ছিল, যেখানে তাঁকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয় এবং অস্ট্রেলিয়ার ষষ্ঠ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি।
এদিকে, অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল গত মাসে তাঁর তিনটি ওয়ানডে ম্যাচে ১৫২.২৩ স্ট্রাইক রেট-সহ ২০৪ গড়ে ২০৪ রান সংগ্রহ করেছেন, পাশাপাশি দু’টি উইকেটও। ভারতের বিরুদ্ধে সিরিজে দু’টি টি-টোয়েন্টিতে, তিনি ২০৭.১৪-এর স্ট্রাইকরেটে একটি দুর্দান্ত ১১৬ রান সংগ্রহ করেছিলেন।
একটি গল্ফিং দুর্ঘটনার কারণে ম্যাক্সওয়েল মাসের শুরুতে ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচে খেলতে পারেননি, কিন্তু অলরাউন্ডার আফগানিস্তানের বিপক্ষে দারুণভাবে ফেরেন। তাঁর ডাবল সেঞ্চুরিটি ছিল পুরুষদের একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এই প্রথম রান তাড়া করতে নেমে কেউ ডাবল সেঞ্চুরি করলেন। এটি ছিল ছয় বা তার নিচের দিকে ব্যাট করতে নামা কারও সর্বোচ্চ স্কোর।
পরে তিনি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এবং গুয়াহাটিতে তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর সেঞ্চুরি অস্ট্রেলিয়াকে জয় তুলে নিতে সাহায্য করে। তাঁর অপরাজিত ১০৪ রান আসে মাত্র ৪৮ বলে, আটটি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল এই ইনিংস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
