অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটার এবি ডি ভিলিয়ার্স নিঃসন্দেহে খেলার ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন। ২০০৪ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক, ডি ভিলিয়ার্স প্রোটিয়াদের হয়ে ২০০১৪ রান করেন ১১৪ টেস্ট, ২২৮টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলে। এছাড়াও, উইকেটরক্ষক-ব্যাটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএলে তাঁর খেলার জন্য ব্যাপকভাবে জনপ্রিয়। ডি ভিলিয়ার্স, যিনি ‘মিস্টার ৩৬০’ নামে পরিচিত, ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন এবং পরে ২০২১ সালে তার আইপিএল ক্যারিয়ারেরও ইতি ঘোষণা করেন।
যাইহোক, উইজডেন ক্রিকেটের সঙ্গে সাম্প্রতিক আলাপচারিতায়, ডি ভিলিয়ার্স তাঁর আকস্মিক অবসরের আসল কারণের কথা জানিয়েছেন। তিনি বলেন যে তাঁর ছোট ছেলে দুর্ঘটনাবশত তাঁর চোখে লাথি মেরেছিল, যা তার দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলে।
“আমার সন্তান ভুলবশত তার গোড়ালি দিয়ে আমার চোখে লাথি মারে। আমি আমার ডান চোখে দৃষ্টিশক্তি হারাতে শুরু করি। অস্ত্রোপচারের পরে, ডাক্তার অবাক হয়ে বললেন, ‘আপনি এভাবে ক্রিকেট খেলেন কিভাবে?’ সৌভাগ্যক্রমে, আমার ক্যারিয়ারের শেষ দুই বছরে আমার বাম চোখ ভালোভাবে কাজ করছিল,” উইজডেন ক্রিকেটকে বলেছেন ডি ভিলিয়ার্স।
প্রাক্তন আরসিবি তারকা আরও বলেছেন যে ২০১৫ ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয় তার উপর গভীর প্রভাব ফেলেছিল। কোভিড-১৯ অতিমারি চলাকালীন যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সে সম্পর্কেও তিনি মুখ খুললেন।
“কোভিড একটি প্রভাব ফেলেছিল, সন্দেহ নেই। আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে ২০১৫ বিশ্বকাপ একটি বড় সেটব্যাক ছিল। এই ধাক্কা থেকে বেরতে আমার কিছুটা সময় লেগেছিল এবং যখন আমি দলে ফিরে আসি, তখন আমি সত্যিকার অর্থে সহায়ক সংস্কৃতি অনুভব করিনি সেই মুহূর্তে যেয়া দরকার ছিল,” বলেছেন ডি ভিলিয়ার্স।
“আমি অনেক ভেবেছিলাম, যেমন, ‘এটাই কি আমার জন্য শেষ?’ আমি আইপিএল বা অন্য কিছু খেলতে চাইনি। ২০১৮ সালে, আমি বিরতি নিয়েছিলাম। তারপর, আমি আবার টেস্ট ক্রিকেটে ফিরে আসি ভারত এবং অস্ট্রেলিয়াকে হারানোর জন্য, আরও একবার চেষ্টা করেছিলাম এবং তারপরে আমি খেলা ছাড়তাম। কোনও স্পটলাইট চাইনি,” তিনি যোগ করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
