Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি২০ সিরিজ শেষ হল ১-১-এ। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে শুরুই করা যায়নি। বৃষ্টি ও তার জন্য ডিএলএস পদ্ধতিতে দ্বিতীয় ম্যাচ সহজেই জিতে নেয় হোম টিম দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় টি২০তে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমানে সমানে শেষ করল সূর্যকুমারের ভারতীয় ক্রিকেট দল। দিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির সাহায্যে ভারতের রান ২০০-র গণ্ডি পেরিয়ে যায়। কিন্তু ভারতীয় বোলারদের দাটে সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ১০৬ রানে ম্যাচ জিতে নেয় ভারত। টি২০-র ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব থেকে বড় জয়ের রেকর্ড করল ভারত।

ভারতের হয়ে এদিন দুজন ছাড়া আর কেউই রান করতে পারেননি। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। শুভমান মাত্র ৮ রান করেই প্যাভেলিয়নে ফিরে যান। তিন নম্বরে নেমে কোনও রান না করে ফিরে যান তিলক ভর্মা। শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং। এর পর যশস্বীর সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন স্বয়ং অধিনায়ক আর তাতেই বাজিমাত ভারতের।

৪১ বলে ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলেন যশস্বী। অন্যদিকে এদিন ব্যাটে ঝড় তোলেন সূর্যকুমার। মাত্র ৫৬ বলে সাতটি বাউন্ডারি ওআটটি ওভার বাউন্ডারি মেরে ১০০ রান করেন তিনি। এছাড়া রিঙ্কু সিং ১৪, জিতেশ শর্মা ৪, রবীন্দ্র জাডেজা ৪ রান করে আউট হন। ২০ ওভারে ভারত থামে ২০১-৭-এ। দক্ষিণ আফ্রিকার হয়ে জোড়া উইকেট নেন কেশব মহারাজ ও লিজাদ উইলিয়ামস। একটি করে উইকেট নেন নান্দ্রে বারগার ও তাবরেজ শামসি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। দুই ওপেনার হেনরিকস ৮ ও ম্যাথু ব্রিতজে ৪ রান করে আউট হন। এর পর আর কেউ তেমনভাবে প্রোটিয়াদের ব্যাটিংয়ের হাল ধরতে পারেননি। অধিনায়ক আইদেন মারক্রাম ২৫, এনরিচ ক্লাসেন ৫, দোনোভান পেরেরা ১২, আনদিল ফেলুকওয়াও ০, কেশব মহারাজ ১, নানদ্রে বারগার ১, লিজাদ উইলিয়ামস ০ ও ডেভিড মলার ৩৫ রান করে আউট হন।

২০২ রানের লক্ষ্যে নেমে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। ভারতের হয়ে এদিন বল হাতে দারুণ সফল কুলদীপ যাদব। ২.৫ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও অর্শদীপ সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *