অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-এ সহজ দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে দ্রুত জয় তুলে নিল ভারতের জুনিয়ররা। এদিম টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করে ২২.১ ওভারে অল আউট হয়ে যায় নেপাল দল। নেপালের কোনও প্লেয়ারেরই ১০ রানে পৌঁছতে পরেননি। জবাবে ব্যাট করতে নেমে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হারের পর এই জয় ভারতীয় দলকে আত্মবিশ্বাস দেবে নিশ্চিত। তবে সহজ দলের বিরুদ্ধে বড় জয় আত্মতুষ্টির কারণ যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২২.১ ওভারে ৫২ রানই করতে পারে নেপাল অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রান রেট ২.৩৪। নেপালের হয়ে দীপক বোহরা ১, অর্জুন কুমাল ৭, উত্তম মাগর ০, অধিনায়ক দেব খানাল ২, গুলশন ঝা ৪, দীপক দুমরে ০, দীপক বোহারা ৭, দীপেশ কানদেল ৪, সুবাশ ভাণ্ডারি ২, হেমন্ত ধামি ৮ রান করে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন আকাশ চাঁদ।
ভারতের হয়ে ৯.১ ওভারে মাত্র ১৩ রান দিয়ে সাত উইকেট তুলে নেন রাড লিম্বানি। দুই উইকেট নেন আরাধ্যা শুক্লা। এক উইকেট আরশিন কুলকার্নির। জবাবে ব্যাট করতে নেমে একটিও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
ভারতের দুই ওপেনার আদর্শ সিং ও আরশিন কুলকার্নি ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন। আদর্শ ১৩ বলে ১৩ ও আরশিন ৩০ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। ৭.১ ওভারে ৫৭ রান তুলে নে ভারত। যদিও লক্ষ্য ছিল ৫৩ রানের। তবে বাউন্ডারি হাঁকিয়ে জয় সম্পূর্ণ করে ভারত। রান রেট ছিল ৭.৯৫। গ্রুপ-এ-তে তিন ম্যাচে দুটো জয় একটি হারের সঙ্গে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
