Cart Total Items (0)

Cart

All Sports
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি কয়েক বছর আগে নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাঁর একসময় বাটার চিকেন পছন্দের তালিকায় ছিল। কিন্তু এখন তিনি পুরোপুরি মেগান। কোহলি পরবর্তী সময়ে জানিয়েছিলেন তাঁর আমিষ খাবার ছেড়ে দেওয়া তাঁকে তাঁর ফিটনেসকে একটি নতুন স্তরে নিয়ে যেতে সাহায্য করেছিল। সম্প্রতি বিরাট যখন ইনস্টাগ্রাম স্টোরিতে মক চিকেন টিক্কার ছবি পোস্ট করেন তখন সেটা চমক ছিল। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, তাঁর কাছে ‘মক চিকেন টিক্কা’ ছিল। যদিও স্টোরির একটি দিক রয়েছে যা ভক্তরা অনেকেই বুঝতে পারেননি।

কয়েক বছর আগে, বিরাট জানিয়েছিলেন যে সার্ভিকাল মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি আমিষভোজী হওয়া ছেড়ে দিয়েছেন। যেহেতু তাঁর শরীর খুব বেশি ইউরিক অ্যাসিড তৈরি করছিল, তাই তাঁকে তাঁর ডায়েটে কিছু পরিবর্তন করতে হয়েছিল, এবং এটি সবচেয়ে বড়।

বিরাট যে ইনস্টাগ্রাম স্টোরিটি শেয়ার করেছেন তাতে তিনি ‘মক চিকেন টিক্কা’ খাচ্ছেন, যা প্রাণী-ভিত্তিক নয়, উদ্ভিদ-ভিত্তিক। অতএব, এটি একটি নিরামিষ খাবার।

বিরাট কোহলি কেন নিরামিষাশী হয়ে গেলেন?

“ইংল্যান্ড টেস্ট সিরিজের ঠিক আগে মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম। ২০১৮ সালে, যখন আমরা দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলাম, একটি টেস্ট ম্যাচ খেলার সময় আমার সার্ভিকাল মেরুদণ্ডে সমস্যা হয়েছিল। এটি একটি স্নায়ুর সমস্যা যা আমার ডান হাতের কনিষ্ঠ আঙুলের সমস্যা তৈরি করেছিল। এটি আমাকে একটা বড় ধাক্কা দিয়েছিল। আমি রাতে ঘুমাতে পারিনি এবং এতে পাগলের মতো ব্যাথা হতো,” কোহলি ২০২০ সালে ইনস্টাগ্রাম লাইভ সেশনে বলেছিলেন।

“তারপর আমি আমার পরীক্ষা করিয়েছিলাম এবং তাতে অনেক সমস্যা ধরা পড়ে, অত্যধিক ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছিল। যদিও আমি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম নিচ্ছিলাম, তবে একটি ট্যাবলেট ছাড়া সবকিছুই আমার শরীরের সঠিকভাবে কাজ করার জন্য যথেষ্ট ছিল না। তাই , আমার পাকস্থলী আমার হাড় থেকে ক্যালসিয়াম টানতে শুরু করে এবং আমার হাড় দুর্বল হয়ে পড়ে। এই কারণেই আমি ইউরিক অ্যাসিড কমানোর জন্য ইংল্যান্ড সফরের মাঝখানে মাংস খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, ” তিনি বলেন।

বিরাট এমনকি প্রকাশ জানিয়েছেন যে সিদ্ধান্তটি তাঁর জীবনকে অনেকাংশে বদলে দিয়েছে, তাঁর শক্তির মাত্রা বেড়েছে। “আমি আশ্চর্যজনক অনুভব করেছি, এটি এখন প্রায় দুই বছর হয়ে গেছে এবং এটি আমার নেওয়া সেরা সিদ্ধান্ত… অনুভব করেছি কেন আমি এটি আগে করিনি,” তিনি তখন বলেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *