Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় জয় লেখা থাকল ১৬ ডিসেম্বর ২০২৩। এদিন ৩৪৭ রানে জয় তুলে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৪২৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৩৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। এর পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৬-৬-এ ইনিংস ঘোষণা করে দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ভারতের দুই ওপেনার শুরুটা ভাল করতে না পারলেও তার পর থেকেই খেলা ধরে নেয় দলের মিডল ও লোয়ার অর্ডার। স্মৃতি মন্ধনা ও শাফালি ভর্মা ১৭ ও ১৯ রান করে আউট হয়ে যান। এখান থেকেই ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন সথেশ শুভা ও জেমিমা রডরিগেজ। সথেশের ব্যাট থেকে আসে ৬৯ রান। জেমিমা করেন ৬৮। তিন নম্বরে নেমে ৪৯ রানে আউট হন হরমনপ্রীত। এছাড়া ইয়াস্তিকা ভাটিয়া ৬৬, দীপ্তি শর্মা ৬৭, স্নেহা রানা ৩০, রেনুকা সিং ১ ও রাজেশ্বরী গায়কোয়াড় ০ রানে আউট হয়ে যান। ১০ রানে অপরাজিত থাকেন পূজা ভস্ত্রাকর। ১০৪.৩ ওভারে ৪২৮ রানে শেষ হয় ভারতের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন লরেন বেল ও সোফি একলেস্টোন। একটি করে উইকেট নেন কেট ক্রস, ন্যাট সিভার-ব্র্যান্ট ও চার্লি ডিন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি আসে একজনের ব্যাট থেকেই। ৫৯ রান করে ন্যাট সিভার-ব্রান্ট। এছাড়া ট্যামি বিউমন্ট ১০, সোফিয়া ডাঙ্কলে ১১, হিথার নাইট ১১,  ডানি ওয়াট ১৯, অ্যামি জোনস ১২, সোফি একলেস্টোন ০, চার্লি ডিন ০, কেট ক্রস ১, লরেন ফিলার ৫ রান করে আউট হন। ৩৫.৩ ওভারে ১৩৬ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।

ভারতের হয়ে পাঁচ উইকেট নেন দীপ্তি শর্মা। দুই উইকেট নেন স্নেহা রানা। একটি করে উইকেট নেন রেনুকা সিং ও পূজা ভস্ত্রাকর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার এদিন শুরুটা ভালই করে দিয়েছিল। শাফালি ভর্মা ৩৩ ও স্মৃতি মন্ধনা ২৬ রান করে ৬১ রানের পার্টনারশিপ করেন ওপেনিং জুটিতে। এর পর ইয়াস্তিকা ভাটিয়া ৯, জেমিমা রডরিগেজ ২৭, দীপ্তি শর্মা ২০ ও স্নেহা রানা কোনও রান করেই ফিরে যান প্যাভেলিয়নে। ৪৪ রানে হরমনপ্রীত ও ১৭ রানে পূজা ভস্ত্রাকর অপরাজিত থাকেন। ৪২ ওভারে ১৮৬-৬-এ ইনিংস ঘোষণা করে দেয় ভারত।

ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন চার্লি ডিন। দুই উইকেট নেন সোফি একলেস্টোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং ধসের মুখে পড়ে ইংল্যান্ডের মেয়েরা। সোফই ১৫, ট্যামি ১৭, হিথার ২১, ন্যাট ০, ড্যানি ১২, অ্যামি ৫, সোফি ১০, কেট ১৬, লরেন ফিলার ০ ও  লরেন বেল ৮ রান করে আউট হন। ২০ রানে অপরাজিত থাকেন চার্লি ডিন। ২৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে চার উইকেট নেন দীপ্তি শর্মা। তিন উইকেট নেন পূজা ভস্ত্রাকর। দুই উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও এক উইকেট নেন রেনুকা সিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *