Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ ফাইনালে উঠে আশা জাগালেও হল না। ফের ফাইনালে হারতে হল ভারতীয় শাটলারকে। স্পেন মাস্টার্সের ফাইনাল থেকে বিদায় নিতে হল পিভি সিন্ধুকে। বছরের প্রথম খেতাবের কাছে এসেও ফিরে আসতে হল তাঁকে।

এদিন স্পেন মাস্টার্সের ফাইনালে মুখোমুখি হয় পিভি সিন্ধু এবং ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুং। আর সেই ম্যাচে বিপক্ষের কাছে দাঁড়াতেই পারলেন না সিন্ধু। ভারতীয় শাটলারকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন তিনি। ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া তুনজুংয়ের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারতে হল ভারতীয় শাটলারের। বিপক্ষের চাপে কার্যত ব্যাকফুটে চলে যান সিন্ধু। ফাইনা ম্যাচের ফলাফল ২১-৮, ২১-৮। ফলাফল দেখেই স্পষ্ট, এই ম্যাচে একেবারেই দাঁড়াতে পারেননি সিন্ধু। গ্রেগোরিয়ার বিরুদ্ধে হেরে খেতাব হাতছাড়া করলেন সিন্ধু।

ভারতীয় শাটলার সেমিফাইনালে সিঙ্গাপুরের ইও জিয়া মিনকে পরাজিত করেন। কঠিন এই লড়াইয়ে ২৪-২২, ২২-২০ ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে, সেমিফাইনালে তুনজুং স্পেনের ক্যারোলিনা মারিনকে হারান। সেই ম্যাচে ২১-১০, ২১-১০, ১৫-২১ ব্য়বধানে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেন তুনজুং। কিন্তু ফাইনালে উঠেও বছরের প্রথম খেতাব হাতছাড়া হল সিন্ধুর।

উল্লেখ্য, পিভি সিন্ধু এবং গ্রেগোরিয়া তুনজুং সাতবার একে অপরের মুখোমুখি হয়েছেন। তাদের শেষ দেখা হয়েছিল ২০২২ সালে ইন্দোনেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডে। সেখানে সিন্ধু জেতেন ২৩-২১, ২০-২২, ২১-১১ ব্যবধানে। এবার স্পেন মাস্টার্সের ফাইনালে সিন্ধুকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সের বদলা নিলেন গ্রেগোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *