Cart Total Items (0)

Cart

All Sports India
মাহেলা জয়বর্ধনে

অলস্পোর্ট ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অফ ক্রিকেট মাহেলা জয়বর্ধনে, স্বীকার করেছেন যে রোহিত শর্মার জায়গায় হার্দিক পাণ্ড্যেকে দলের অধিনায়ক বেছে নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপও ছিল বলে অভিহিত করেছেন তিনি। ক্যাপ্টেন হিসাবে পাণ্ড্যের এমআই-এ ফিরে আসা মুম্বই দলের ভক্তদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু জয়বর্ধনে জোর দিয়েই বলেন যে রোহিত দলের অবিচ্ছেদ্য অংশই থাকবেন। “এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল। সত্যি কথা বলতে, এটি ছিল আবেগপূর্ণ। এটি ভক্তদের তরফেও স্বাভাবিক (প্রতিক্রিয়া করা)। আমি মনে করি সবাই আবেগপ্রবণ এবং আমাদের এটিকে সম্মান করতে হবে। কিন্তু একই সঙ্গে একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে আপনাকে এই সিদ্ধান্তগুলি নিতে হবে,” জয়াবর্ধনে জিও সিনেমাকে বলেছিলেন।

গুরুত্বপূর্ণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক। “আমরা উত্তরাধিকার গড়ে তুলতে চাই এবং নিশ্চিত করতে চাই যে আমরা সেই জয়ের জন্য, সেই ট্রফিগুলির জন্য লড়াই চালিয়ে যাব। এটিই এগিয়ে যাওয়ার ফোকাস,’’ বলেন জয়বর্ধনে।

“সম্ভবত, সবাই ভাববে যে এটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কিন্তু এটা একটা সিদ্ধান্ত আমাদের এক পর্যায়ে নিতে হয়েছে,” জয়াবর্ধনে বলেছেন।

জয়বর্ধনে বলেন, পাণ্ড্যে মুম্বইয়ের পরিবেশে নেতৃত্বের জন্য ভাল মতই মানিয়ে নেবে। তিনি বলেন, “হার্দিক বেশ কিছুদিন ধরে ড্রেসিংরুমে ছিলেন, তাই এটা নতুন কিছু নয়। আমরা জানি সে একজন অলরাউন্ডার হিসেবে ও কী নিয়ে আসবে। গুজরাটে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার সঙ্গে এটি ভিন্ন কিছু হবে, তাই এটি তৈরি করার একটি সুযোগ।”

জয়বর্ধনে বলেছেন, অধিনায়ক হিসেবে না রাখা এমআই-এ রোহিতের অবস্থানের উপর কোনও প্রভাব ফেলবে না।

“পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য মাঠে এবং মাঠের বাইরে রোহিতকে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমি নিশ্চিত সে এই উত্তরাধিকারের অংশ হবে যারা পথ দেখাবে।” বলে জয়বর্ধনে সচিন তেন্ডুলকরের উদাহরণ তুলে ধরেন। যিনি একজন সিনিয়র ব্যাটার হিসেবে খেলার জন্য এমআই-এর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন এবং দলের তরুণ খেলোয়াড়দের পাশে থাকতেন।

“সচিন তরুণদের সঙ্গে খেলেছেন। তিনি অন্য কাউকে নেতৃত্ব দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে মুম্বই ইন্ডিয়ান্স সঠিক পথে যাচ্ছে। এটি একই জিনিস। আমরা এই আলোচনা করেছি এবং সবাই এটিকে সমর্থন করেছে,” তিনি যোগ করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *