প্যাট কামিন্স
অলস্পোর্ট ডেস্ক: মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ যে ঘটনা বহুল তা প্রতিদিনই প্রমাণিত হচ্ছে। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন একগুচ্ছ ঘটনার সাক্ষী থেকেছে এই ম্যাচ। কখনও ম্যাচ শুরু হতে দেড়ি হওয়া তো কখনও দর্শকদের সঙ্গে প্লেয়ারের নাচ আবার কখনও খেলা ছেড়ে লাইভ ক্যামেরায় ধরা পড়ে যাওয়া যুগল। কিছু না কিছু ঘটেই চলেছে, কখনও অন দ্য ফিল্ড তো কখনও অফ দ্য ফিল্ড। এই ম্যাচের চতুর্থ দিন অন দ্য ফিল্ড ঘটল আরও একটি ঘটনা।
মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে চলতি বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কোনও বাউন্ডারি বা নো বল ছাড়াই পাঁচ রান তুলে নিল এক বলে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি চতুর্থদিনের খেলায় ব্যাট করতে নামার পরের ঘটনা। কামিন্স, আমির জামালের বলে শট নেন পয়েন্টের দিকে। তার পরই দৌঁড়ে দুই রান তুলে নেন কামিন্স। বলা জমা পড়ে ফিল্ডারের হাতে। সেই বল ধরে ফিল্ডার বোলার জামালকে ছুঁড়ে দেন কিন্তু তিনি সেই বলের নাগাল পাননি যার ফলে ওভার থ্রো হয়ে যায়। বল নাগালের বাইরে চলে যাওয়া আবার রান নিতে শুরু করেন ব্যাটাররা।
বাউন্ডারির দিকে ছুটে যাওয়া বল আটকাতে তাড়া করেন ইমাম-উল-হক। আর সেই সুযোগে আরও তিন রান তুলে নেয় অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। কামিন্স বল হাতেও দারুণ সফল এই ম্যাচে। দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে এক টেস্টে মোট ১০ উইকেট তুলে নেন তিনি। অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ৭৯ রানে জিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতে নেয়।
জয়ের জন্য ৩১৭ রানের টার্গেট সেট করেছিল অস্ট্রেলিয়া। তবে সহজে জিততে দেয়নি পাকিস্তান। শেষ পর্যন্ত লড়াই দেয় তাঁরা। শেষ পর্যন্ত ২৩৭ রানে আউট হয়ে যায়। শেষ পাঁচটি উইকেট মাত্র ১৮ রানে হারানোয় শেষরক্ষা হয়নি।
এর আগে, অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ২৬২ রানে অলআউট হলেও ৩১৭ রানের টার্গেট দিতে সক্ষম হয়। জশ ইঙ্গলিসের কাছে ওয়ানডে দলে জায়গা হারানোর পর ক্যারি অস্ট্রেলিয়াকে তাদের রাতারাতি লিড তৈরি করতে এবং তার ফর্ম সম্পর্কে অবগত করেন ৫৩ রানের ইনিংস খেলে।
মিচেল মার্শের আক্রমণাত্মক ৯৬ এবং স্টিভ স্মিথের সাহসী ৫০ রানের সাহায্যে অস্ট্রেলিয়া ১৬-৪ থেকে ঘুরে দাঁড়িয়ে লড়াই শুরু করে। কামিন্স ১৬ রান করেন কিন্তু আমের জামালের বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। লিয়ঁ জামালের বলে দু’টি বাউন্ডারি হাঁকান, তারপর তিন বলে ১১ রান করে বোল্ড হন। ক্যারি তাঁর ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরিটি করেই শেষ ব্যাটসম্যান হিসেবে মীর হামজার বলে এলবিডব্লিউ হন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
