Cart Total Items (0)

Cart

All Sports India
আভেশ খান

অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-ভারত দ্বিতীয় টেস্টের আগে আভেশ খান-কে ভারতীয় দলে যুক্ত করা হয়েছে। চোটের কারণে মাঠের বাইরে থাকা অভিজ্ঞ মহম্মদ শামির স্থলাভিষিক্ত হবেন আভেশ।

রোহিত শর্মার দল ব্যাটে এবং বলে হতাশ করায় ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল পরাজয়ের সম্মুখীন হয় প্রথম টেস্টে। কেএল রাহুল দুর্দান্ত সেঞ্চুরি করে প্রথম ইনিংসে ভারতকে ২৪৫ রানে পৌঁছে দিয়েছিলেন। এর পর ডিন এলগারের ১৮৫ রানের দৌলতে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৪০৮-এর বড় রানে পৌঁছে দেন।

দক্ষিণ আফ্রিকা এ এবং ভারত এ-র মধ্যে চলতি দ্বিতীয় টেস্টে আভেশ খান একটি দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথম ইনিংসে ৫/৫৪ উইকেট নিয়েছেন। যা দক্ষিণ আফ্রিকা এ-কে ২৬৩ রানে গুটিয়ে দিয়েছে।

সিনিয়র ভারতের বোলিং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এতটাই দুর্বল ছিল যে ভারতকে প্রথম টেস্টে ইনিংস আর ৩২ রানে হারতে হয়েছে। একমাত্র যশপ্রীত বুমরাহ প্রতিপক্ষ ব্যাটারদের কিছুটা বেগ দিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় কোচ, রবি শাস্ত্রীও মন্তব্য করেছেন যে দলে অভিজ্ঞ পেসার মহম্মদ শামির না থাকাটা বড় ভূমিকা পালন করেছে। যিনি চোটের কারণে এই সিরিজে খেলতে পারছেন না এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বিসিসিআই-এর মেডিকেল টেস্ট ক্লিয়ার করতে পারেননি তিনি।

আভেশ খানের কেরিয়ারে৩৮টি প্রথম-শ্রেণীর ম্যাচে ১৪৯টি উইকেট রয়েছে যেখানে তিনি মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮-১৯ মরসুমে তিনি শীর্ষস্থানীয় উইকেট শিকারীও ছিলেন যেখানে তিনি মাত্র সাতটি খেলায় ৩৫টি উইকেট নিয়েছিলেন।

শামি ছাড়া প্রথম টেস্ট ভারত রবীন্দ্র জাদেজাকেও পাননি পিঠের সমস্যার কারণে। যার ফলে দল কিছুটা দুর্বল হয়ে পড়ে। শার্দুল ঠাকুরকে তাঁর জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু বল হাতে ১০১ রান দেওয়ার পরে ব্যাট হাতেও নজর কাড়তে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), প্রসিধ কৃষ্ণা, কেএস ভারত (উইকেট কিপার), অভিমন্যু ঈশ্বরণ, আভেশ খান

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *