Cart Total Items (0)

Cart

All Sports
ডেভিড ওয়ার্নার

অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে চলতি তৃতীয় টেস্টের পর অবসর নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার । তাঁর হোম স্টেডিয়াম সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে নেমে শেষ বারের মতো, ভক্তদের কাছ থেকে উচ্ছ্বসিত অভ্যর্থনা পান। ওয়ার্নার তাঁর ব্যাট মাথার উপর তুলে ভক্তদের অভ্যর্থনা গ্ৰহন করেন ।

৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটারকে অভিনন্দন জানিয়ে পাকিস্তানের খেলোয়াড়রা তাঁকে বিশেষ গার্ড অব অনারও দেন। খেলতে‌ নামার আগে, ওয়ার্নার তাঁর ওপেনিং পার্টনার এবং শৈশবের বন্ধু উসমান খোয়াজার কাছ থেকে উষ্ণ আলিঙ্গন পান। ওয়ার্নার এবং খোয়াজা মাত্র এক ওভারের জন্য ব্যাট করতে নামেন কারণ আম্পায়ার শীঘ্রই অস্ট্রেলিয়ার ৬/০-তে স্টাম্প ঘোষণা করেন।

এর আগে প্রথম দিনে, মহম্মদ রিজওয়ান, আগা সলমন এবং আমির জামালের অর্ধশতকের লড়াইয়ের ফলে পাকিস্তান ৩১৩ রান তোলে। রিজওয়ান ১০৩ বলে ৮৮ রান, নয় নম্বর জামাল ৯৭ বলে ৮২ এবং সলমন ৫৩ বলে ৬৭ রান করে টপ অর্ডারের পতনের পর সফরকারীদের কিছুটা আশা জাগিয়ে তোলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স সিরিজে তাঁর টানা তৃতীয় পাঁচ উইকেট নেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *