Cart Total Items (0)

Cart

All Sports India
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি অনেক ক্রিকেটারই প্রশ্ন তুলেছে। দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ যেন তারই জলজ্যান্ত উদাহরণ। যে টেস্টের প্রথম দিন দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসও। এই টেস্ট ম্যাচ দু’দিনও পুরো গড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। একদল ৫৫ রানে আর একদল ১৫৩ রানে অলআউট হয়ে গেল। দক্ষিণ আফ্রিকা ব্যাট করেছিল ২৩.২ ওভার। আর ভারত ব্যাট করল ৩৪.৫ ওভার। তাই দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করেও স্বস্তি পেল না ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ রান করলেন বিরাট কোহলি। তাঁর ব্যাট থেকে এল ৪৬ রান। রোহিত শর্মার ব্যাট থেকে এল ৩৯ রান। ৩৬ রানের ইনিংস খেললেন শুবমান গিল। ৮ রান করে আউট হলেন লোকেশন রাহুল। বাকি আর কেউ রানের খাতাই খুলতে পারলেন না। শূণ্য রানের রেকর্ড করলেন ভারতীয় ব্যাটাররা।

শূণ্য রানের খাতায় যাঁরা এই ম্যাচে নাম লেখালেন তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ,মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণার। কোনও রান না করে অপরাজিত থাকলেন মুকেশ কুমার। ৫৫ রানের জবাবে ১৫৩ রান করল ভারত। ভারত ১৫৩-৪ থেকে মাত্র ১১ বলে একটিও রান না করে বাকি ছয় উইকেট হারায়।

ভারতের হয়ে বল হাতে ছয় উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার হয়ে তিন জনে নিলেন তিনটি করে উইকেট। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বুরগার তিনটি করে উইকেট নিলেন। প্রথম দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়ল দক্ষিণ আফ্রিকা। শুরুতেই মুকেশ কুমার দুই উইকেট তুলে নিলেন।

টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের পাশাপাশি এই ম্যাচের পিচ নিয়েও একাধিক প্রশ্ন তুলে দিন প্রথম দিনের খেলা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *