Cart Total Items (0)

Cart

All Sports India
বিরাট কোহলি

অলস্পোর্ট ডেস্ক: নিউল্যান্ডস, কেপটাউনে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্টে বিরাট হাতে হতাশ করেছে দুই দলই। অন্যদিকে বোলাররা কিছুটা মান রেখেছেন। ভারতীয় বোলাররা, বিশেষ করে মহম্মদ সিরাজ ক্রিজে দাপট দেখিয়েছেন, ভারত প্রথমে বল করে দক্ষিণ আফ্রিকাকে ৫৫ রানে অলআউট করে দিয়েছে। যেখানে ছয় উইকেট নিয়েছেন সিরাজ। অন্যদিকে ভারতের ব্যাটিংয়ের সময় দক্ষিণ আফ্রিকার পেসাররা বাউন্স ব্যাক করে ভারতকে ১৫৩ রানে গুটিয়ে দেয়। আর এদিনই টেস্ট ক্রিকেটে কেরিয়ারের শেষ ব্যাটিং করে ফেললেন ডিন এলগার ।

এদিনই ডিন এলগার আন্তর্জাতিক ক্রিকেটে শেষবারের মতো ব্যাট করতে নামেন এবং মুকেশ কুমারের শিকার হওয়ার আগে ১২ রান করেন। মুকেশ যখন এলগারের উইকেটকে উদযাপন করছিলেন, তখন বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে তার শেষ আন্তর্জাতিক ম্যাচে সেরা বিদায় দেওয়ার চেষ্টা করেন। তিনি যখন ডাগআউটে ফিরে যাচ্ছিলেন তখন বিরাট সবার উদ্দেশে আবেদন জানান ব্যাটারকে স্যালুট করার জন্য , তিনি নিজেও সেটাই করেন।

এটি এখানে দেখুন:

মুকেশ কুমার দু’টি উইকেট নেন এবং যশপ্রীত বুমরাহ একটি উইকেট নেন। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ৬২ রানে ভারতের থেকে ৩৬ রানে পিছিয়ে রয়েছে। এলগার এবং এইডেন মার্করাম প্রোটিয়াদের তাদের দ্বিতীয় ইনিংসে একটি শক্ত সূচনা দিয়েছিলেন তবে মুকেশ এবং বুমরাহ প্রথম দিনে খেলার শেষে ভারতকে আবার চালকের আসনে ফিরিয়ে আনতে সহায়তা করেন।

এর আগে, মহম্মদ সিরাজের ছয় উইকেট (১৫ রানে ৬ উইকেট) ভারত দক্ষিণ আফ্রিকাকে ৯২ বছরের ইতিহাসে প্রথম এত কম রানে অলআউট করে। বুমরাহ এবং মুকেশও প্রথম ইনিংসে দু’টি করে উইকেট নিয়েছিলেন। পিচে অবশ্যই দুর্দান্ত বাউন্স ছিল।

জবাবে, ভারত, যারা এক পর্যায়ে ৪ উইকেটে ১৫৩ রানে সত্যিই বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল, তারাই পরের ১১ বলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শূন্য রানে তাদের শেষ ছয় উইকেট হারিয়ে ফেলে। এগিয়ে থেকেই রোহিত শর্মার নেতৃত্বাধীন দল দ্বিতীয় দিন খেলতে নামবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *