অলস্পোর্ট ডেস্ক: মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথম দলে যশস্বী জয়সওয়ালের জায়গা হয়নি। আভেশ খান, সঞ্জু স্যামসন এবং কুলদীপ যাদবকেও রাখা হয়নি প্রথম ম্যাচে। উইকেটরক্ষক-ব্যাটারের ভূমিকার জন্য জিতেশ শর্মাকে দলে রাখা হয়েছে এবং লেগ স্পিনার রবি বিষ্ণোইকেও প্রথম একাদশে নেওয়া হয়েছে।
মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডান কুঁচকিতে ব্যথার কারণে যশস্বী জয়সওয়াল প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না বলে জানা গিয়েছে। কুলদীপ যাদবও নেই। দলে মাত্র দুই নিয়মিত পেসার আর্শদীপ ও মুকেশ।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেট কিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
