Cart Total Items (0)

Cart

All Sports
সুমিত নাগাল

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ভারতের সুমিত নাগাল অস্ট্রেলিয়ান ওপেনের একক মূল ড্রয়ে জায়গা করে নিলেন। স্লোভাকিয়ার অ্যালেক্স মোলকানকে টুর্নামেন্টের বাছাইপর্বের ফাইনালে সহজেই হারিয়ে দিলেন তিনি। নাগাল মোলকানকে দু’ঘন্টা তিন মিনিটে ৬-৪, ৬-৪-এ পরাজিত করে এবং দ্বিতীয় সেটের ১০তম গেমে প্রতিপক্ষের ডাবল ফল্ট ৩০-৪০-এ ম্যাচ জিতে নেয়। নাগাল এখন প্রথম রাউন্ডে কাজাখস্তানের বিশ্ব নম্বর ৩১ আলেকজান্ডার বুবলিকের মুখোমুখি হবে। সিঙ্গেলসে বর্তমানে বিশ্বের ১৩৯ নম্বরে রয়েছেন তিনি। এটি ২০২১ সালে পর প্রথম গ্র্যান্ড স্লামে নাগালের দ্বিতীয়বার মূল পর্বে জায়গা করে নেওয়া।

নাগাল ২০১৯ এবং ২০২০ সালে ইউএস ওপেনের মূল ড্রতেও জায়গা করে নিয়েছিলেন।

২০১৯ সালে, নাগাল কিংবদন্তি রজার ফেডোরারকে ফ্লাশিং মিডোসে ম্য়াচ চার সেটে নিয়ে গিয়েছিলেন। সেই ম্য়াচ তিনি ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬-এ হারেন।

এক বছর পরে, এই ভারতীয় মরসুমের ফাইনাল গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করতে সক্ষম হন প্রথম রাউন্ডে ৬-১, ৬-৩, ৩-৬, ৬-১০-এ আয়োজক দেশের ব্র্যাডলি ক্লাহনকে পরাজিত করেন।

কিন্তু নাগাল দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-৩, ৬-২ গেমে দ্বিতীয় বাছাই এবং চূড়ান্ত চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমের কাছে হেরে যান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *