অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি । ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্ট না খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি৷
বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন এবং জোর দিয়েছেন যে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার, কিছু ব্যক্তিগত পরিস্থিতিতে তাঁর উপস্থিতি এই মুর্হূতে বেশি গুরুত্বর্পূণ।
বিসিসিআই তাঁর সিদ্ধান্তকে সম্মান করে এবং বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তারকা ব্যাটারের প্রতি তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে এবং দলের বাকি সদস্যরা যে টেস্ট সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স সে বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
বিসিসিআই এই সময়ে বিরাট কোহলির গোপনীয়তাকে সম্মান করার জন্য মিডিয়া এবং ভক্তদের অনুরোধ করেছে এবং তাঁর ব্যক্তিগত কারণ সম্পর্কে অনুমান করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। বোর্ডের তরফে অনুরোধ জানানো হয়েছে, টেস্ট সিরিজে আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করার দিকে যেন মনোযোগ দেয় সর্মথকরা। এবং পুরুষদের নির্বাচন কমিটি শীঘ্রই একজন পরির্বতের নাম ঘোষণা করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
