Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চার দিনেই শেষ ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট। ভারতের হার ২৮ রানে। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড থেমেছিল ৩১৬-৬-এ। ১৪৮ রানে অপরাজিত ছিলেন অলি পপ। চতুর্থ দিন ব্যাট করতে নেমে অল্পর জন্য ডবল সেঞ্চুরি মিস করেন তিনি। ১৯৬ রানে আউট হয়ে যান। ততক্ষণে যদিও ইংল্যান্ডের রান বড় লক্ষ্যে পৌঁছে গিয়েছে। বাকিরা আর কেউ বড় রান করতে না পারলেও এই রান যে ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে তা কেন জানত। দ্বিতীয় ইনিংসে যখন ইংল্যান্ড থামল তখন তাদের নামের পাসে ৪২০ রান। হাতে দেড় দিন ভারতের জন্য খুব বড় কোনও লক্ষ্য ছিল না। কিন্তু তাও ভারতের ব্যাটাররা সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হলেন।

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অলি পপপ ১৯৬ রান ছাড়া বাকিদের সংযোজন জ্যাক ক্রলি ৩১, বেন ডাকেট ৪৭, জো রুট ২, জনি বেয়ারস্টো ১০, বেন স্টোকস৬, বেন ফোকস ৩৪, রেহান আহমেদ ২৮, টম হার্টলি ৩৪, মার্ক উড ৩৪ ও মার্ক উড কোনও রান না করেই আউট হয়ে যান। ভারতের হয়ে চার উইকেট নেন যশপ্রীত বুমরাহ। তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন. দুই উইকেট নেন রবীন্দ্র জাডেজা। এক উিকেট অক্ষর প্যাটেলের।

ভারতের সামনে ছিল ২৩০ রানের লক্ষ্যমাত্রা। কিন্তু ২০২ রানেই শেষ হয়ে যানয় ইনিংস একদিন বাকি থাকতেই। ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৩৯ রান করেন তিনি। প্রথম ইনিংসে ভারতের একাধিক প্লেয়ার সে়্চুরি হাতছাড়া করেছিলেন। তাঁদের মধ্যে অন্যতম যশস্বী জয়সওয়াল। সেদিন ৮০ রান করলেও এদিন ১৫ রানে আউট হয়ে যান। অন্যদিকে শুবমান গিলের প্রথম ইনিংসে ২৩ রানের পর এদিন রানের খাতাই খুলতে পারলেন না। তাঁর ভারতীয় দলে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এছাড়া লোকেশ রাহুল ২২, অক্ষর প্যাটেল ১৭, শ্রেয়াস আইয়ার ১৩, রবীন্দ্র জাডেজা ২, শ্রীকর ভারত ২৮, রবীচন্দ্রন অশ্বিন ২৮, মহম্মদ সিরাজ ১২ রান করে আউট হয়ে যান। ৬ রানে অপরাজিত থাকেন যশপ্রীত বুমরাহ। ইংংল্যান্ড বোলিংয়ের দাপটে এদিন ভারতীয় ব্যাটাররা বড় রানে পৌঁছতেই পারেননি। বল হাতে ভারতের ব্যাটিংকে একাই ধ্বংস করে দেন ট হার্টলি। ২৬.২ ওভারে ৬২ রান দিয়ে সাত উইকেট তুলে নেন তিনি। জো রুট ও জ্যাক লিচ একটি করে উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছে অলি পপ। সিরিজের শুরু ০-১-এ পিছিয়ে পড়ল ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *