Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ চলতি আইপিএলেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আর সেই ম্যাচে জিতেই ‘ক্যাপ্টেন কুলকে’ বিশেষ উপহার দিতে চান ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সিএসকের হয়ে ওই স্পেশ্যাল ম্যাচটি জিতে ধোনির কেরিয়ারের অন্যতম মাইলফলককে স্মরণীয় করে রাখতে চান সমর্থকদের আদরের জাড্ডু।

ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে জাদেজা বলেছেন, ‘ধোনির বিষয়ে আলাদা করে আমি আর কী বলব। ধোনি শুধু সিএসকের নয়, ও ভারতীয় ক্রিকেটেরও কিংবদন্তি। আমি শুধু ধোনিকে শুভেচ্ছা জানাব। আশা করি, বুধবারের ম্যাচটা আমরা জিততে পারব। আমরা ম্যাচ জিতে সেটাই ধোনিকে উপহার হিসেবে দিতে চাই। ফ্র্যাঞ্চাইজি টিমের অধিনায়ক হিসেবে ওর ২০০তম ম্যাচে। আশা করব, আমরা মোমেন্টাম ধরে রাখতে পারব। শেষ দুই ম্যাচে আমরা যে ভাবে খেলেছি, সেই ধারাটা আমরা বজায় রাখতে চাই।’

সিএসকে এবং রাজস্থান রয়্যালস দুই দলেই যথেষ্ট ভালো স্পিনাররা রয়েছেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে জাদেজা দাবি করেন, ব্যাটারদের নিজেদেরকে উইকেটে ‘অ্যাপ্লাই’ করে খেলতে হবে। জাদেজা বলেছেন, ‘হ্যা আপনারা এটা বলতেই পারেন (দুই দলের স্পিন বোলিং বিভাগ খুব শক্তিশালী প্রসঙ্গে)। আপনি যখন চেন্নাইতে খেলতে আসছেন, তখন এমন একটা আশা সব সময়ে থাকে যে, স্পিনাররাই আপনাকে ম্যাচটা উতরে দেবে। ওদেরও (রাজস্থান রয়্যালসের) বেশ ভালো স্পিনার রয়েছে। আমাদেরও বেশ ভালো স্পিনার রয়েছে। ফলে বেশ ভালো জমজমাট একটা লড়াই হতে চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *