Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: আবারও একটা ভাল ইনিংসের নজির রাখলেন ওপেনার যশস্বী জয়সওয়াল। ব্যাট হাতে হাঁকালের দুরন্ত সেঞ্চুরি। দিনের শেষে ১৭৯ রানে অপরাজিত এই ব্যাটার। যদিও তিনি ছাড়া আর কেউই ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না ভারতীয় দলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারত থামল ছয় উইকেটে ৩৩৬ রানে। যার মধ্যে ১৭৯ রানই এল যশস্বীর ব্যাট থেকে। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ওপেন করতে নেমে শুরুটা যদিও ভাল করতে পারেননি স্বয়ং ক্যাপ্টেন।

টেস্টে ব্যাট হাতে ভারত অধিনায়কের ব্যর্থতা চলছেই। এদিনও তার অন্যধা হল না। মাত্র ১৪ রান করে আউট হয়ে গেলেন তিনি। একইভাবে ব্যর্থ তারকা হয়ে যাওয়া সুভমান গিলও। তাঁর ব্যাট থেকে এলো ৩৪ রান। যদিও জয়সওয়ালের পরে সর্বোচ্চ ব্যক্তিগত রান এটাই। চার নম্বরে ব্যাট করতে নেমে একইভাবে ব্যর্থ শ্রেয়াস আইয়ারও। করলেন মাত্র ২৭ রান।

এ দিনই ভারতীয় টেস্ট দলে অভিষেক হল রজত পাতিদারের। চোটের জন্য লোকেশ রাহুল দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় জায়গা পেয়ে যান রজত। যদিও প্রথম দুই টেস্ট থেকে বিরাট কোহলি সরে দাঁড়ানোয় তাঁকে বিরাটের পরিবর্ত হিসেবে দলে ডাকা হয়েছিল। যদিও প্রথম টেস্টে সুযোগ পাননি তিনি তবে দ্বিতীয় টেস্টে পাওয়া সুযোগ অন্তত প্রথম ইনিংসে কাজে লাগাতে ব্যর্থ রজত পাতিদার। ৭২ বল খেলে করলেন মাত্র ৩২ রান। এরপর ২৭ রানে অক্ষর প্যাটেল ও ১৭ রানে শ্রিকর ভারত ফিরে যান প্যাভেলিয়নে।

ভারতীয় ব্যাটিংয়ের স্কোরবোর্ড দেখলে বোঝা যাবে একদিকে যখন একাই লড়াই চালাচ্ছিলেন যশস্বী জয়সওয়াল অন্যদিকে তখন প্যাভেলিয়নে ফেরার হিরিক। কেউ ৫০ রানেরও গন্ডি পেরতে পারলেন না। দিনের শেষে ক্রিজে রয়েছেন জয়সওয়াল এর সঙ্গে পাঁচ রানে রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় দিন চার উইকেট হাতে নেমে ভারতের রানকে তাঁরা কোথায় পৌঁছে দিতে পারেন সেটাই দেখার।

ইংল্যান্ডের হয়ে এদিন দুটো করে উইকেট নিলেন শোয়েব বশির ও রেহান আহমেদ। একটি করে উইকেট নিলেন জেমস অ্যান্ডারসন ও টম হার্টলে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *