Cart Total Items (0)

Cart

All Sports
ভারত-ইংল্যান্ড

অলস্পোর্ট ডেস্ক: ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে সমতায় ফিরল মেনস ইন ব্লুরা। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ালেন রোহিতরা। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়ালের ডবল সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে শুভমান গিলের সেঞ্চুরির দাপটের পাশাপাশি বল হাতে ব্রিটিশ ব্যাটারদের রীতিমতো চাপে ফেলে দেন ভারতীয় বোলাররা।  যার ফলে পৎ্চমদিনের শুরুতেই ম্য়াচ জিতে নিল ভারত। ১০৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ কর ভারতীয় ক্রিকেট দল।

বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৩৯৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। প্রথম ইনিংসের লক্ষ্যে পৌঁছতে পারেনি ব্রিটিশরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত থামে ২৫৫ রানে। ইংল্যান্ডের সামনে তৈরি হয় বড় লক্ষ্য। শেষদিন যে লক্ষ্যে পৌঁছনো ছিল রীতিমতো কঠিন। পারেওনি তারা। ২৯২ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড, ১০৬ রানে পিছিয়ে থেকে।

প্রথম ইনিংসে ভারতের রান যশস্বী জয়সওয়াল ২০৯, রোহিত শর্মা ১৪, শুভমান গিল ৩৪, শ্রেয়াস আইয়ার ২৭, রজত পাতিদার ৩২, অক্ষর প্যাটেল ২৭, শ্রীকর ভারত ১৭, রবীচন্দ্রন অশ্বিন ২০, য়শপ্রীত বুমরাহ ৬, মুকেশ কুমার ০ ও কুলদীপ যাদব অপরাজিত ৮। ১১২ ওভার খেলে ৩৯৬ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসেতিনটি করে উইকেট নেনজেমস অ্যান্ডারসন, শোয়েব বশির ও রেহান আহমেদ। এক উইকেট নেন টম হার্টলি।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে জ্যাক কালি ৭৬, বেন ডাকেট ২১, ওলি পপ ২৩, জো রুট ৫, জনি বেয়ারস্টো ২৫, বেন স্টোকস ৪৭, বেন ফোকস ৬, রেহান আহমেদ ৬, টম হার্টলি ২১,  জেমস অ্যান্ডারসন ৬ ও শোয়েব বশির অপরাজিত ৮। ৫৫.৫ ওভারে ইংল্যান্ডের রান ২৫৩। ভারতের প্রথম ইনিংসে ছয় উইকেট নেন যশপ্রীত বুমরাহ। তিন উইকেট নেন কুলদীপ যাদব ও এক উইকেট নেন অক্ষর প্যাটেল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা যশস্বী জয়সওয়াল ১৭, রোহিত শর্মা ১৩, শুভমান গিল ১০৪, শ্রেয়াস আইয়ার ২৯, রজত পাতিদার ৯, অক্ষর প্যাটেল ৪৫, শ্রীকর ভারত ৬, রবিচন্দ্রন অশ্বিন ২৯, কুলদীপ যাদব ০, যশপ্রীত বুমরাহ ০ ও মুকেশ কুমার রানের খাতা খুলতে পারেননি। ৭৮.৩ ওভারে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন টম হার্টলি। তিন উইকেট নেন রেহান আহমেদ। দুই উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও এক উইকেট নেন শোয়েব বশির।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের জ্যাক ক্রলি ৭৩, বেন ডাকেট ২৮, রেহান আহমেদ ২৩, ওলি পপ ২৩, জো রুট ১৬, জনি বেয়ারস্টো ২৬, বেন স্টোকস ১১, বেন ফোকস ৩৬, টম হার্টলি ৩৬, শোয়েব বশির ০, জেমস অ্যান্ডারসন অপরাজি ৫ রান করেন। ৬৯.২ ওভারে ২৯২ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন মুকেশ কুমার, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। ম্যাচের সেরা হয়েছেন যশপ্রীত বুমরাহ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *