Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৫৩ রানে শেষ হওয়ার পর ভারত জবাবে প্রথম ইনিংসে থামে ৩০৭ রানে। দ্বিতীয় দিনের খেলা যখন শেষ হয়েছিল তখন ভারত ২১৯ রানে সাত উইকেট হারিয়ে রীতিমতো সমস্যায়। তৃতী দিন বড় রান করতে না পারলে শুরুতেই পিছিয়ে পড়তে হবে। এই অবস্থায় ভারতীয় ব্যাটিংকে শেষবেলায় ভরসা দেন ধ্রুব জুরেল। ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের ৭৩ রান ছাড়া প্রথম পাঁচ ব্যাটার দলকে ভরসা দিতে পারেননি। যার ফলে দ্বিতীয় দিনের শেষে ভারত রানর নিরিখে অনেকটাি পিছিয়ে ছিল। সেই সময় ক্রিজে ৩০ রান করে ছিলেন জুড়েল ও ১৭ রানে কুলদীপ। শেষ মুহূর্তে দলকে সম্মানজনক জায়গায় নিয়ে যা জুড়েল। যদিও ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানকে ছাঁপিয়ে যেতে পারেনি ভারত।

তবে ধ্রুব জুড়েলেন ভাগ্যটা বেশ খারাপ। কেরিয়াররের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরতে হয়েছে তাঁকে। ১৪৯ বলে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯০ রানে আউট হয়ে যান তিনি। মাত্র ১০ রানের জন্য হাতছাড়া করেন প্রথম সেঞ্চুরি। কিন্তু তাঁর ব্যাটে ভরসা পায় ভারত। কুলদীপ ২৮, আকাশ দীপ ৯ রানে আউট হয়ে যান।৩০৭ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

ইংল্যান্ডের হয়ে। পাঁচ উইকেট নেন শোয়েব বশির। তিন উইকেট নেনটম হার্টলি ও দুই উইকেট নেনজেমস অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মুথ থুবড়ে পড়ে ইংল্যান্ড। জ্যাক ক্রলির হাফ সেঞ্চুরি ছাড়া এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কোনও ব্রিটিশ ব্যাটারই এদিন দাঁড়াতে পারেননি ভারতীয় বোলারদের সামনে। ক্রলির ৬০ ছাড়া বেন ডাকেট ১৫, ওলি পপ ০, জো রুট ১১, জনি বেয়ারস্টো ৩০, বেন স্টোকস ৪, বেন ফোকস ১৭, টম হার্টলে ৭, ওলি রবিনসন ০, জেমস অ্যান্ডারসন ০ রানে আউট হয়ে যান। মাত্র ১৪৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড।

ভারতের হয়ে এদিন পাঁচ উইকেট তুলে নে রবিচন্দ্রন অশ্বিন। চার উইকেট নেন কুলদীপ যাদব। এক উইকেট রবীন্দ্র জাডেজার। ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছেন ভারতীয় ব্যাটাররা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিযে ৪০ রানে দাঁড়িয়ে। ২৪ রানে রোহিত শর্মা ও ১৬ রানে যশস্বী জয়সওয়াল ক্রিজে রয়েছেন। এই টেস্ট জিততে হলে ভারতের দরককার ১৫২ রান। হাতে রয়েছে দুই দিন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *