Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ধর্মশালায় আগামী ৭ মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চম টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এটাই শেষ টেস্ট। এই টেস্টেই ভারতীয় দলে অভিষেক হতে পারে দেবদত্ত পাড়িক্কলের। যদিও তৃতীয় ম্যাচের তৃতীয় দিন রবিচন্দ্রন অশ্বিন দল থেকে বেরিয়ে যাওয়ায়, তাঁর জায়গায় পাড়িক্কলকে দেখা গিয়েছিল ফিল্ডিং করতে।

তৃতীয় টেস্টের সময়েই ভারতীয় দলে ডাক পেয়েই স্বপ্ন পূরণ হয়েছিল পাড়িক্কলের। কেএল রাহুলের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে শেষমেষ তাঁর অভিষেক হয়েনি।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে বেশ কয়েকজন প্লেয়ারের অভিষেক হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন রজত পাতিদার। তিনি এই সিরিজ়ে নজর কারতে পারেননি। তাঁর সর্বোচ্চ রান ৩২, তার সঙ্গে রয়েছে দু’টি শূন্য রান।

শেষ টেস্টেও থাকছেন না রাহুল। জল্পনা রজতের জায়গায় খেলতে নামতে পারেন পাড়িক্কল। যদিও এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও ঘোষণা বিসিসিআই-এর তরফে করা হয়নি।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, পাড়িক্কলের ধর্মশালায় অভিষেক প্রায় নিশ্চিত। শেষ টেস্টে চোটের কারণে রাহুলকে পাওয়া যাবে না। সেই কারণে ম্যানেজমেন্ট পাড়িক্কলের কথা ভাবছে।’’

এটি আইপিএলের আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ। বাঁহাতি ব্যাট্সম্যান এই মরসুমে লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *