Cart Total Items (0)

Cart

All Sports
রোহিত শর্মা

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা হেলিকপ্টারে করে পৌঁছলেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালা টেস্টের জন্য আগেই ভারতীয় ক্রিকেট দল পৌঁছে গিয়েছে সেখানে। দলের বাকিরা রবিবার পৌঁছে গেলেও রোহিত মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিলেন। তার আগে তিনি বিলাসপুরে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন এবং তাঁকে দেখা যায় ভক্তদের সঙ্গে ক্রিকেট খেলতে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচটি সিরিজের নিরিখে গুরুত্বহীন। রোহিতের নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই রাঁচিতে চতুর্থ টেস্টে একটি দুর্দান্ত জয়ের সঙ্গে ৩-১-এসিরিজ পকেটে পুড়েছে।

এদিকে, টেস্ট ক্রিকেটে দুই খেলোয়াড়কে তাদের ১০০তম খেলায় একসঙ্গে চতুর্থবারের মতো দেখা যাবে যখন ভারতের অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান জনি বেয়ারস্টো মাঠে নামবেন।

এই ধরনের প্রথম উপলক্ষ ছিল যখন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন এবং অ্যালেক স্টুয়ার্ট ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই একই ল্যান্ডমার্কে পৌঁছেছিলেন।

দ্বিতীয় দৃষ্টান্তে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শন পোলক এবং স্টিফেন ফ্লেমিং ২০০৬-এ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে তাদের ১০০তম টেস্ট খেলেছিলেন একসঙ্গে।

২০১৩ সালে পার্থে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ প্রতিযোগিতায় তৃতীয় ছিলেন অ্যালিস্টার কুক এবং মাইকেল ক্লার্ক।

বৃহস্পতিবার থেকে ধর্মশালায় পঞ্চম ও শেষ টেস্টে নিজ নিজ দলের প্রতিনিধিত্ব করবেন অশ্বিন ও বেয়ারস্টো।এই নিয়ে দ্বিতীয়বার যখন প্রতিপক্ষ দলের দুই খেলোয়াড় একই ম্যাচে তাদের ১০০তম টেস্ট খেলবে।

ভারত-ইংল্যান্ড খেলা শুরু হওয়ার ঠিক একদিন পর, নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি এবং তার পূর্বসূরি কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের সময় একসঙ্গে তাঁদের ১০০তম টেস্ট খেলবেন।

অশ্বিন, যিনি সম্প্রতি অনিল কুম্বলের পরে দ্বিতীয় ভারতীয় হিসেবে দীর্ঘতম ফর্ম্যাটে ৫০০ উইকেট গণ্ডি পেরিয়েছিলেন, ২০১১ সালে টেস্টে অভিষেক হয়েছিল এবং ১৩ বছরের যাত্রায় ক্রমশ উন্নতি করেছে।

এই পাহাড়ি শহরে, ৩৪ বছর বয়সী বেয়ারস্টো ১৭তম ইংলিশ খেলোয়াড় যিনি ১০০তম টেস্ট ক্যাপ পাবেন, ২০১২-তে তাঁর অভিষেক হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *