Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত সিং

অলস্পোর্ট ডেস্ক: টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতার পর, ভারতীয় পুরুষ হকি দল আসন্ন প্যারিস গেমসে সেটাকে সোনায় নিয়ে যেতে বদ্ধপরিকর। অধিনায়ক হরমনপ্রীত সিং সেই কথাই শুনিয়েছেন। ২০২১ টোকি গেমসে ব্রোঞ্জ প্লে-অফে জার্মানিকে ৫-৪ গোলে পরাজিত করার ম্যাচে একটা সময় ১-৩-এ পিছিয়ে পড়েছিল। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে রেকর্ড আটবারের স্বর্ণপদকপ্রাপ্তরা কঠিন লড়াই জিতে অলিম্পিক পদকের ৪১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন। তার আগে, ১৯৮০ সালে মস্কো গেমসে ভারতের শেষ অলিম্পিক পদক ছিল একটি সোনা৷ “টোকিও একটি স্মৃতিময় মুহূর্ত ছিল, এবং আমরা সেই গতিকে প্যারিসে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য সোজা। পদকের রঙ আপগ্রেড করা৷ সোনার লক্ষ্য নিয়েই প্যারিস যাব,” হরমনপ্রীত বলেছেন।

“একবারে এক ধাপ এগিয়ে, আমাদের প্রাথমিক ফোকাস গ্রুপ পর্বের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা। আমাদের অভিজ্ঞতা এবং দক্ষ দলের সঙ্গে, আমরা বিশ্বাস করি যে আমরা একটি পডিয়াম ফিনিশের জন্য শক্তিশালী প্রতিযোগী,” তিনি বলেন।

বিশ্বের চার নম্বরে থাকা ভারত২৭ জুলাই তাদের নিচে থাকা র‍্যাঙ্কের নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে এবং তারপর তারা ৭ নম্বর আর্জেন্টিনা (২৯ জুলাই), ১২ নম্বর আয়ারল্যান্ড (৩০ জুলাই) এবং ২ নম্বর দল বেলজিয়ামের (১ অগস্ট) মুখোমুখি হবে। .

২ অগস্ট তারা গ্রুপ পর্বে তাদের শেষ খেলা খেলবে ৫ নম্বর অস্ট্রেলিয়ানদের বিপক্ষে।

ফিক্সচারের বিষয়ে তার চিন্তাভাবনার কথা বলতে গিয়ে হরমনপ্রীত তাঁর কথা জানিয়েছেন। তিনি বলেন, “পুল বি-তে প্রতিদ্বন্দ্বিতা করা চ্যালেঞ্জিং হতে চলেছে, প্রতিটি দলের যে কোনও দিনে জয় তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে।’’

“তবে প্যারিস অলিম্পিকে আমাদের যাত্রা পথ প্রশস্ত করে এমন প্রতিটি চ্যালেঞ্জের জন্য আমরা তৈরি, মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত। একটি সম্মিলিত শক্তি হিসাবে, আমাদের মানসিকতা অটুটভাবে আমাদের নিজস্ব শক্তির উপর কেন্দ্রীভূত, কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা যে কাউকে পরাজিত করতে পারি,” তিনি যোগ করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *