অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ২০২৪) উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ চিপক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে ক্রিকেটিং এন্টারটেইনমেন্ট শুরু হতে চলেছে। আইপিএল আয়োজকরা এই মরসুমে উদ্বোধনী ম্যাচের ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন করেছেন। যেখানে এতদিন দেখা যেত, গতবারের চ্যাম্পিয়ন বনাম রানার্স-আপ দলের খেলা দিয়েই শুরু হত টুর্নামেন্ট সেখানে এবার মরসুমের প্রথম ম্যাচে এমএস ধোনি বনাম বিরাট কোহলির লড়াই দিয়ে শুরু হবে আইপিএল ২০২৪।
টি-টোয়েন্টি লিগের ১৭তম মরসুমে অনেক প্রত্যাবর্তন ঘটতে দেখা যাবে। ২০২২ ডিসেম্বরের পর থেকে ঋষভ পন্থ প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটে ফিরে আসতে চলেছেন আইপিএল দিয়েই। এমএস ধোনিও আইপিএল ২০২৩-এর আবার পেশাদার ক্রিকেটে ফিরবেন। ছেলের জন্মের আগে থেকেই ক্রিকেটের বাইরে বিরাট কোহলিও ফিরতে চলেছেন ক্রিকেটে। এছাড়া হার্দিক পাণ্ড্যে মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের সঙ্গে ফিরতে চলেছেন ক্রিকেটে, বিশ্বকাপের মাঝ পথ থেকেই তিনি ক্রিকেটের বাইরে।
নির্বাচনের কথা মাথায় রেখে এখনও পুরো সূচি ঘোষণা করেনি বিসিসিআই। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত যে সূচি ঘোষণা করা হয়েছে সেটা দেখে নেওয়া যাক—
২২ মার্চ, রাত ৮টা: চেন্নাই বনাম বেঙ্গালুরু, চেন্নাই।
২৩ মার্চ, দুপুর ৩.৩০: পঞ্জাব বনাম দিল্লি, মোহালি।
২৩ মার্চ, রাত ৭.৩০: কলকাতা বনাম হায়দরাবাদ, কলকাতা।
২৪ মার্চ, বিকেল ৩.৩০: রাজস্থান বনাম লখনউ, জয়পুর।
২৪ মার্চ, রাত ৭.৩০: গুজরাট বনাম মুম্বই, আহমেদাবাদ।
২৫ মার্চ, রাত ৭.৩০: বেঙ্গালুরু বনাম পঞ্জাব, বেঙ্গালুরু।
২৬ মার্চ, রাত ৭:৩০: চেন্নাই বনাম গুজরাট, চেন্নাই।
২৭ মার্চ, রাত ৭.৩০: হায়দরাবাদ বনাম মুম্বই, হায়দ্রাবাদ।
২৮ মার্চ, রাত ৭.৩০: রাজস্থান বনাম দিল্লি, জয়পুর।
২৯ মার্চ, রাত ৭.৩০: বেঙ্গালুরু বনাম কলকাতা, বেঙ্গালুরু।
৩০ মার্চ, রাত ৭.৩০: লখনউ বনাম পঞ্জাব, লখনউ।
৩১ মার্চ, বিকেল ৩.৩০: গুজরাট বনাম হায়দরাবাদ, আহমেদাবাদ।
৩১ মার্চ, রাত ৭.৩০: দিল্লি বনাম চেন্নাই, ভাইজাগ।
১ এপ্রিল, রাত ৭.৩০: মুম্বই বনাম রাজস্থান, মুম্বাই।
২ এপ্রিল, রাত ৭.৩০: বেঙ্গালুরু বনাম লখনউ, বেঙ্গালুরু।
৩ এপ্রিল, রাত ৭.৩০: দিল্লি বনাম কলকাতা, ভাইজাগ।
৪ এপ্রিল, রাত ৭.৩০: গুজরাট বনাম পঞ্জাব, আহমেদাবাদ।
৫ এপ্রিল, রাত ৭.৩০: হায়দরাবাদ বনাম চেন্নাই, হায়দরাবাদ।
৬ এপ্রিল, রাত ৭.৩০: রাজস্থান বনাম বেঙ্গালুরু, জয়পুর।
৭ এপ্রিল, বিকেল ৩.৩০: মুম্বই বনাম দিল্লি, মুম্বাই।
৭ এপ্রিল, রাত ৭.৩০: লখনউ বনাম গুজরাট, লখনউ।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪) অধিনায়ক:
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্থ
গুজরাট টাইটান্স: শুভমান গিল
কলকাতা নাইট রাইডার্স: শ্রেয়াস আইয়ার
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল
মুম্বই ইন্ডিয়ান্স: হার্দিক পাণ্ড্যে
পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ফাফ দু প্লেসিস
সানরাইজার্স হায়দরাবাদ: প্যাট কামিন্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪) পুরস্কারের অর্থ:
যদিও এই বছরের আইপিএলের জন্য বরাদ্দ পুরস্কারমূল্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা নিশ্চিত করা হয়নি, গত বছরের বিজয়ীদের ২০ কোটি টাকা দেওয়া হয়েছিল এবং রানার্স আপ ১৩ কোটি টাকা পেয়েছিল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪) টেলিকাস্ট এবং লাইভ স্ট্রিমিং:
স্টার স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনের ক্ষেত্রে আইপিএল-এর ২০২৪-এর সম্প্রচার স্বত্ব পেয়েছে। এবং লাইভ স্ট্রিমিং স্বত্ব জিও সিনেমার কাছে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
