Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে দু‘নম্বর আরিয়ানা সাবালেঙ্কার প্রেমিকের হঠাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল একদিন আগেই। শেষ পর্যন্ত এই বিষয়ে বার্তা দিলেন স্বয়ং সাবালেঙ্কা । তিনি বলেছেন যে তিনি তাঁর প্রাক্তন প্রেমিক কনস্টান্টিন কোল্টসভের মৃত্যুতে রীতিমতো ভেঙে পড়েছেন। বুধবার একটি বিবৃতিতে যেখানে তিনি জানিয়েছেন যে তাঁর মৃত্যুর সময় তাঁরা সম্পর্কে ছিলেন না। “কনস্ট্যান্টিনের মৃত্যু একটি অকল্পনীয় ট্র্যাজেডি, এবং যখন আমরা আর একসঙ্গে ছিলাম না, তাও আমি ভেঙে পড়েছি। দয়া করে এই কঠিন সময়ে আমার গোপনীয়তা এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন,” সাবালেঙ্কা তার এজেন্ট দ্বারা প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন। সোমবার কোল্টসভ মারা গিয়েছেন। মিয়ামি পুলিশ জানিয়েছে যে তিনি একটি রিসর্টে ছিলেন। সেখানে একটি ঘরের বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিলেন, যা আপাত দৃষ্টিতে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

“অকল্পনীয় ট্র্যাজেডি”, প্রাক্তন প্রেমিকের মৃত্যুর পর টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কার প্রথম প্রতিক্রিয়া হিসেবে সামনে এসেছে। তিনি তাঁর প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়েছেন।

https://twitter.com/ArynaSabaIenka/status/1770572931703177238

কোল্টসভ, একজন প্রাক্তন এনএইচএল আইস হকি খেলোয়াড় এবং পরে কোচ হন। বয়স হয়েছিল ৪২। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি সাবালেঙ্কার সঙ্গে তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন। তাঁর স্ত্রী জুলিয়ার সঙ্গে তাঁর তিন সন্তান রয়েছে, যাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই সাবালেঙ্কার সঙ্গে সম্পর্ক শুরু হয়।

দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ২৫ বছরের সাবালেঙ্কা, শুক্রবার মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডে স্প্যানিয়ার্ড পলা বাদোসার বিরুদ্ধে খেলতে চলেছেন৷ বাদোসা সাবালেঙ্কার ঘনিষ্ঠ বন্ধু এবং বলেছেন ম্যাচটি “অস্বস্তিকর” হবে।

“আমি পুরো পরিস্থিতি জানি, কী ঘটছে। এটি আমার জন্য কিছুটা মর্মান্তিকও বটে কারণ শেষ পর্যন্ত সে আমার সেরা বন্ধু এবং আমি চাই না যে সে কষ্ট৯ থাকুক। এটি একটি খুব কঠিন পরিস্থিতি। তার বিরুদ্ধে খেলা একই সময়ে, এটাও অস্বস্তিকর পরিস্থিতি।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *