Cart Total Items (0)

Cart

All Sports
এমএস ধোনি

অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেটের আইকন, এমএস ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ মরসুমে একজন উইকেট-রক্ষক ব্যাটার হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকবেন। লিগ শুরুর একদিন আগে তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ধোনির এই সিদ্ধান্ত রুতুরাজ গায়কোয়াড়ের জন্য নতূ ভূমিকায় শুরু করার পথ প্রশস্ত করে দিল। যদিও এমন একটা সিদ্ধান্ত অনেকেই আগাম ধারণা করেছিলেন, তবুও এই খবর ভক্তদের মধ্যে আবেগের বিস্ফোরণ ঘটানোর জন্য যথেষ্ট ছিল।

সিএসকে ড্রেসিংরুমের পরিস্থিতিও আলাদা ছিল না, ‘থালা’ এই কথা প্রকাশের সঙ্গে সঙ্গে অনেকের চোখেই জল ছিল যে তিনি মরসুম শুরুর আগে অধিনায়কের পদ থেকে সরে যাবেন। চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ড্রেসিংরুমের পরিস্থিতি বর্ণনা করেন যখন ধোনি খবরটি দিয়েছিলেন। “(ধোনি যখন খবরটি ব্রেক করেছিল) তখন সবিই আবেগান্বিত হয়ে পড়েছিল। অনেকেই কেঁদে ফেলেছিল। ড্রেসিংরুমে কারও চোখ শুকনো ছিল না। শেষবার (যখন সিএসকে অধিনায়ক পরিবর্তন করেছিল) আমরা ছিলাম না। এমএসকে সরানোর জন্য এবং নেতৃত্বে পরিবর্তনের জন্য প্রস্তুত হিসাবে,” ফ্লেমিং বলেন।

“রুতুরাজকে অভিনন্দন জানানোর একটি অধ্যায়ও ছিল। আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার মতো গুণাবলী তাঁর রয়েছে।” বলেন কোচ।

এটি প্রথমবার নয় যে ধোনি সিএসকে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান, দুই বছর আগে রবীন্দ্র জাডেজা যখন তাঁর জায়গা নিয়েছিলেন তখন একই কাজ করেছিলেন। কিন্তু, মাঝখানে ধোনিকে অধিনায়ক হিসাবে পুনর্বহাল করা হয়। ফ্লেমিং অবশ্য এবার ভিন্ন গল্প আশা করছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *