অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৪)-এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি। প্রতি বছর আইপিএল একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হয় এবং এই বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আইপিএল আয়োজকরা এই মরসুমে প্রথম ম্যাচে পুরনো নিয়ম ভেঙে দিয়েছে। সব সময়ই চ্যাম্পিয়ন ও রানার্সের মধ্যে ম্যাচ দিয়ে আইপিএল শুরু হত। কিন্তু এবার তেমনটা হচ্ছে না। এবার আইপিএল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচ দিয়ে।
কাঁরা থাকছেন আইপিএল ২০২৪-এর মঞ্চ মাতাতে?
এই বছরের মঞ্চ মাতাতে থাকবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, টাইগার শ্রফ, গায়ক সোনু নিগম এবং এআর রহমান।
কোথায় হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠানটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, গতবারের চ্যাম্পিয়ন সিএসকে এবং আরসিবি-র মধ্যে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচের আগে।
কখন শুরু হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান?
উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এবং ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
আইপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখবেন?
উদ্বোধনী অনুষ্ঠানটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হলেও, দর্শকরা বিনামূল্যে জিও সিনেমায় দেখতে পারবেন।
টি-টোয়েন্টি লিগের ১৭তম মরসুমে অনেক তারকার প্রত্যাবর্তন ঘটতে দেখা যাবে। ২০২২-এর ডিসেম্বরের পর ঋষভ পন্থ প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটে ফিরে আসছেন। এমএস ধোনিও আইপিএল ২০২৩-এর আবার পেশাদার ক্রিকেটে ফিরছেন। এছাড়া ছেলের জন্মের পর আবার ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলিকে। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন হার্দিক পাণ্ড্যে, তাও আবার অধিনায়ক হয়ে।
এদিকে, ধোনি আরসিবি-এর বিরুদ্ধে তাদের উদ্বোধনী ম্যাচের আগে সিএসকে-এর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ওপেনিং ব্যাটার রুতুরাজ গায়কোয়াড় আইপিএল ২০২৪-এ সিএসকের নেতৃত্ব দেবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
