সুচরিতা সেন চৌধুরী: আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ খেলতে নেমে পড়ল কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচেই ঘরের ক্রাউডের সামনে খেলতে পেরে খুশি নাইট দল। ইডেন গার্ডেন্সে এক বছর পর ফিরছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ারও। প্রথম ম্যাচে যদিও টসে হারের মুখ দেখতে হল কলকাতা অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।
২০ ওভার— শেষ ওভারে হর্ষিতকে বল করতে দিলেন শ্রেয়াস। প্রথম বলেই ছক্কা ক্লাসেনের। পরের বলেই আউট ক্লাসেন। হর্ষিতের বলে শ্রেয়াসকে ক্যাচ দিয়ে আউট শাহবাজ আহমেদ। ব্যাট করতে নেমেছেন জানসেন। ২৮ বলে ৬৩ রান করে আউট ক্লাসেন। হর্ষিতের বলে ক্যাচ তুলে দেন সুয়াশকে। ব্যাট করতে এসেছেন প্যাট কামিন্স। ওভারের শেষে হায়দরাবাদ ২০৪-৭।
১৯ ওভার— স্টার্ককে ক্লাসেনের চার ছক্কা। ওভারের শেষে হায়দরাবাদ ১৯৬-৫।
১৮ ওভার— বরুণকে ক্লাসেনের তিন ছক্কা। ওভারের শেষে হায়দরাবাদ ১৭০-৫।
১৭ ওভার— রাসেলকে আব্দুলের বাউন্ডারি। রাসেলের বলে ভেঙ্কটেশ আইয়ারকে ক্যাচ দিয়ে আউট আব্দুল সামাদ। ১১ বলে করলেন ১৫ রান। ব্যাট করতে নেমেছেন শাহবাজ আহমেদ। ওভারের শেষে হায়দরাবাদ ১৪৯-৫।
১৬ ওভার— হায়দরাবাদকে জিততে হলে করতে হবে ২৩ বলে ৭০ রান। যা বেশ কঠিন। ওভারের শেষে হায়দরাবাদ ১৩৩-৪।
১৫ ওভার— বরুণকে ক্লাসেনের জোড়া ছক্কা। ওভারের শেষে হায়দরাবাদ ১২৮-৪।
১৪ ওভার— ওভারের শেষে ১১৫-৪।
১৩ ওভার— সুনীল নারিনের বলে হর্ষিত রানাকে ক্যাচ দিয়ে ২০ বলে ২০ রান করে আউট রাহুল ত্রিপাঠি। ব্যাট করতে এসেছেন আব্দুল সামাদ। ওভারের শেষে হায়দরাবাদ ১১১-৪।
১২ ওভার— বরুণের বলে ডিপ মিড উইকেটে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে আউট আইদেন মারক্রাম। ১৩ বলে করলেন ১৮ রান। ব্যাট করতে নেমেছেন ক্লাসেন। ওভারের শেষে হায়দরাবাদ ১০৮-৩।
১১ ওভার— ওভারের শেষে হায়দরবাদ ১০৫-২।
১০ ওভার— ত্রিপাঠির ক্যাচ ফেললেন সুয়াশ। সেই বল গিয়ে লাগে আম্পায়ারের পায়ে। ব্যথায় মাঠেই বসে পরেন তিনি। ওভারের শেষে ৯৯-২। হায়দরাবাদের জিততে ১০ ওভারের দরকার ১১০ রান।
৯ ওভার— শর্ট ফাইন লেগে নিশ্চিত ক্যাচ মিস বরুণ চক্রবর্থীর। সুনীল নারিনের বলে তুলে মেরেছিলেন ত্রিপাঠি। ওভারের শেষে হায়দরাবাদের ৮৫-২।
৮ ওভার— ১৯ বলে ৩২ রান করে রাসেলের বলে বরুণকে ক্যাচ দিয়ে ফিরলেন অভিষেক শর্মা। ওভারের শেষে হায়দরবাদ ৭৭-২। ব্যাট করছেন রাহুল ত্রিপাঠি এবং আইদেন মারক্রাম।
৭ ওভার— ওভারের শেষে হায়দরাবাদ ৬৭-১।
৬ ওভার— হর্ষ রানার বলে আউট মায়াঙ্ক আগরওয়াল। প্রথম উইকেট কলকাতার। ২১ বলে ৩২ রান মায়াঙ্কের। ওভারের শেষে হায়দরাবাদ ৬৫-১।
৫ ওভার— বরুণের বলে অভিষেককে স্টাম্পিংয়ের আবেদন। নাকচ হওয়ার পরই পর পর বাউন্ডারি ও ছক্কা অভিষেকের। ওভারের শেষে হায়দরাবাদ ৫৮-০।
৪ ওভার— হর্ষ রানাকে আগরওয়ালের ছক্কা। ওভারের শেষে হায়দরবাদের ৪০-০।
৩ ওভার— অভিষেকের ক্যাচ ফেললেন ফিল সল্ট। ওভার শেষে হায়দরাবাদ ২৭-০। এই ওভারে এল ১০ রান। মায়াঙ্ক ১৭ ও অভিষেক ৫ রানে ব্যাট করছেন।
২ ওভার— হর্ষিত রানাকে বাউন্ডারি মায়াঙ্ক আগরওয়ালের। রানার এলবিডব্লু আবেদন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও ডিআরএস নিয়েছে হায়দরাবাদ। নট-আউট। ওভারের শেষে হায়দরাবাদ ১৭-০।
১ ওভার— সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমেছেন মায়াঙ্ক আগরওয়াল ও অভিষেক শর্মা। কলকাতার হয়ে বোলিং ওপেন করছেন মিচেল স্টার্ক। ওভারের শেষে হায়দরাবাদ ১২-০।
২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ।
২০ ওভার— তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ১৫ বলে ২৩ রান করে আউট রিঙ্কু সিং।নটরাজনের বলে ক্যাচ নিলেন মারকান্ডে। ব্যাট করতে নেমেছেন মিচেল স্টার্ক। ২৫ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেন রাসেল। ৬ রানে অপরাজিত স্টার্ক ওভারের শেষে কলকাতা ২০৮-৭।
১৯ ওভার— রিঙ্কুর বাউন্ডারি। ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করে ফেললেন রাসেল। ২০ বলে ৫০ রান করলেন তিনি। রাসেলের আবার ছক্কা। বাউন্ডারি হাঁকিয়ে দলের ২০০ রান এনে দিলেন রাসেল। ওভারের শেষে কলকাতা ২০০-৬।
১৮ ওভার— নটরাজেনকে রাসেলের ছক্কা। ২৪ বলে ৫০ল রানের পার্টনারশিপ রাসেল ও রিঙ্কুর মধ্যে। বাউন্ডারি রিঙ্কুর। ব্যাট পরিবর্তন রাসেলের। ওভারের শেষে কলকাতা ১৭৪-৬।
১৭ ওভার— ভুবনেশ্বর কুমারকে রাসেলের ওভার বাউন্ডারি, পরের বলেই চার। ওভারের দ্বিতীয় বাউন্ডারি রিঙ্কুর ব্যাটে। ওভারের শেষে ১৫৯-৬।
জলপানের বিরতি।
১৬ ওভার— মারকান্ডেকে রাসেলের ছক্কা ওভারের প্রথম বলেই। আবার ছক্কা সেই রাসেলের ব্যাট থেকেই। তৃতীয় ছক্কা রাসেলের। ১১ বলে ২০ রান যখন তখন ওভারের শেষ বলে অল্পের জন্য বাঁচলেন রাসেল। বাউন্ডারিতে ক্যাচ হলেও তা বাতিল হল শেষ পর্যন্ত। ওভারের শেষে কলকাতা ১৪১-৬।
১৫ ওভার— ওভারের শেষে কলকাতা ১২৩-৬। ১০ রানে রিঙ্কু ও ২ রানে রাসেল ব্যাট করছেন।
১৪ ওভার— ফিল সল্টের হাফ সেঞ্চুরি। তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারি হাঁকিয়ে ৪০ বলে ৫৪ রান করে আউট হলেন ফিল সল্ট। মারকান্ডের বলে জানসেনকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ব্যাট করতে নেমেছেন আন্দ্রে রাসেল। ওভারের শেষে কলকাতা ১১৯-৬।
১৩ ওভার— আউট রমনদীপ। কামিংসের বলে মারকান্ডেকে ক্যাচ দিয়ে ১৭ বলে ৩৫ রান করে আউট হলেন তিনি। মাঠে নেমেছেন রিঙ্কু সিং। এসেই কামিংসকে বাউন্টডারি হাঁকালেন রিঙ্কু। ওভারের শেষে কলকাতা ১১৩-৫।
১২ ওভার— শাহবাজ আহমেদের নো বলে রমনদীপের ছক্কা। ৫০ রানের পার্টনারশিপ এই এল ওভারেই। ওভারের শেষে কলকাতা ১০৫-৪।
১১ ওভার— জানসেনকে সল্টের বাউন্ডারি। জানসেনকে রমনদীপের ছক্কা। ১১ ওভারের শেষে কলকাতা ৯১-৪। ৪৩ এ সল্ট ও ২৭-এ রনদীপ ব্যাট করছেন।
১০ ওভার— মারকান্দেকে রমনদীপের ছক্কা। ১০ ওভারের শেষে কলকাতা ৭৭-৪।
৯ ওভার— দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকালেন রনদীপ। সল্টের বাউন্ডারি। নয় ওভারের শেষে কলকাতা ৬৬-৪। সল্ট ৩৩, রমনদীপ ১২ রানের ব্যাট করছেন।
৮ ওভার— ১১ বলে ৯ রানে আউট নীতীশ রানা। মারকান্দের বলে ত্রিপাঠির ক্যাচ। ব্যাট করতে নেমেছেন রনদীপ সিং। আইপিএল-এ অভিষেক রনদীপের। আট ওভারের শেষে কলকাতা ৫৩-৪।
৭ ওভার— জানসেনের বলে কভারে রানার ক্যাচ ফেললেন সামাদ। সাত ওভারের শেষে ৪৯-৩। সল্ট ২৯, নীতীশ ৮ রানে ব্যাট করছেন।
৬ ওভার— ছয় ওভারের শেষে কলকাতা ৪৩-৩। ইতিমধ্যেই ইডেন গার্ডেনের স্ট্যান্ডে হাজির হয়েছেন শাহরুখ খান। অধির আগ্রহে যাঁকে দেখার জন্য অপেক্ষা করছিল ফ্যানরা।
৫ ওভার— পাঁচ ওভারের শেষে কলকাতা ৩৯-৩। নীতীশ রানা ৬, ফিল সল্ট ২১ রানে ব্যাট করছেন। একটি বাউন্ডারি হাঁকান রানা।
৪ ওভার— ভেঙ্কটেশ আইয়ার সাত রান করে আউট। নটরাজনের বলে কামিংসকে ক্যাচ তুলে ফিরলেন তিনি। ব্যাট করতে নেমেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কোনও রান না করেই আউট শ্রেয়াস আইয়ার। খেললেন মাত্র দুই বল। নটরাজনের বলেই আবারও ক্যাচ কামিংসের। ব্যাট করতে নেমেছেন নীতীশ রানা। চার ওভারে কলকাতা ৩২-৩।
৩ ওভার— ব্যাট করতে নেমেছেন ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় ওভারের শেষে কলকাতা ২৭-১। সল্ট ২০ ও ভেঙ্কটেশ ৩ রানে ব্যাট করছেন।
২ ওভার— জানসেনকে ফিল সল্টের পর পর ওভার বাউন্ডারি। একই ওভারে তিনটি ছক্কা হাঁকালেন পর পর বলে। নারিন আউট। চার বলে দুই রান করে রান আউট হয়ে গেলেন সুনিল নারিন। দ্বিতীয় ওভারের শেষে কলকাতা ২৩-১।
১ ওভার— কলকাতা নাইটদের হয়ে ওপেন করতে নেমেছেন সুনীল নারিন ও ফিল সল্ট। বল করছেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারের শেষে কলকাতা ৩-০।
কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত বিকল্পগুলি হল সুয়শ, পান্ডে, অরোরা, রঘুবংশী এবং গুরবাজ।
সানরাইজার্স হায়দ্রাবাদ: মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন।
পরিবর্ত বিকল্পগুলি হল রেড্ডি, ওয়াশিংটন, মালিক, ফিলিপস এবং অভিষেক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
