Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪ জয় দিয়েই শুরু করেছে কেকেআর দল। ঘরের মাঠে টান টান উত্তেজনার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে চার রানে হারিয়ে প্রথম ম্যাচ জিতে রীতিমতো ফুরফুরে মেজাজে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ম্যাচের পরের দিন অনুশীলনে বিরতি ছিল। বিশ্রাম দিয়েছিলেন কোচ। কিন্তু কলকাতায় দোলের দিনই বিকেলে আবার অনুশীলনে নামবে দল। তাঁর আগে সবাই মিলে জমিয়ে রঙের উৎসবে মাতলেন।

মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে রঙ খেললেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ দল জিতলেও রান আসেনি অধিনায়কের ব্যাটে। পরের ম্যাচে তিনি নিশ্চিত রানে ফিরতে চাইবেন। দলের জয়ে অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ভূমিকা রাখতে চাইবেন তিনি।

এখনও পর্যন্ত ঘোষণা হওয়া ফিক্সচার অনুযায়ী বাকি দুটো অ্যাওয়ে ম্যাচ খেলবে কেকেআর। ২৯ মার্চ কলকাতা খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। এর পর ৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে ম্যাচটি হবে বিশাখাপত্তনমে। তাঁর পর আবার কবে খেলবে কলকাতা দল তি এখনও নিশ্চিত নয়। তাঁর আগে সোমবার ইডেন গার্ডেনে আগের ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নিতে অনুশীলনে নামবে দল।

ছবি: কেকেআর নাইট ক্লাব

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *