Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম পাকিস্তান

অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতে দ্বিপাক্ষিক প্রতিযোগিতায় সম্মত হলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভারত বনাম পাকিস্তান, একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে আগ্রহী ১২ বছর পর। নভেম্বরে নিজ নিজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। যেখানে একদিকে ভারত পার্থে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। অন্যদিকে পাকিস্তান তিনটি করে ম্যাচের ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ভারত এবং পাকিস্তান সর্বশেষ ২০১২-১৩-তে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল এবং তারপর থেকে উভয় দল এশিয়া কাপ বা আইসিসি ইভেন্ট ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলেননি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২২-এ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের মেগা সাফল্যের পর, যেখানে ৯০,২৯৩ দর্শক  শেষ বলের থ্রিলার উপভোগ করেছিল। যেখানে বিরাট কোহলিকে অপরাজিত ৮২ রানের দুরন্ত ইনিংস খেলতে দেখা গিয়েছিল এবার ক্রিকেট অস্ট্রেলিয়া, মেলবোর্ন ক্রিকেট এবং ভিক্টোরিয়ান সরকার এখন এমসিজিতে দু‘টি দলের খেলা করতে আগ্রহী যা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ফিনান্সিয়ালি অনেক আয় দেবে বলেই মনে করা হচ্ছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিইও নিক হকলি অভিমত ব্যক্ত করেছেন যে তারা সুযোগ পেলে ভারত ও পাকিস্তানের মধ্যে আইকনিক এমসিজিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারলে খুশি হবেন।

“ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজন করতে আমরা খুবই আগ্রহী। আমরা যদি সাহায্য করতে পারি, তাহলে সেটা দারুণ। কিন্তু আমি মনে করি, অনেক দিক থেকেই এটা একটা দ্বিপাক্ষিক সিরিজ।”

সিএ-এর শিডিউলিংয়ের প্রধান, পিটার রোচ মঙ্গলবার স্বীকার করেছেন যে অস্ট্রেলিয়াও একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে আগ্রহী, যেটি শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯৯-২০০০ মরসুমে হয়েছিল, শুধুমাত্র একটি নিরপেক্ষ দ্বিপাক্ষিক সিরিজের পরিবর্তে, কিন্তু তিনি উল্লেখ করেছেন যে বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) পর্যাপ্ত জায়গা ছিল না।

“আমরা এফটিপিতে ত্রিদেশীয় সিরিজ পাইনি। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা সবসময় এমন ম্যাচ এবং প্রতিযোগিতার সুযোগে আগ্রহী যা আমাদের ভক্তদের আকর্ষণ করবে। এটা বলা ন্যায়সঙ্গত যে বিশ্বের প্রতিটি দেশ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা দেখতে পছন্দ করে তাদের দেশে,” রোচ জোর দেন।

“এই মুহূর্তে এটি করার সময়সূচীতে কোনও জায়গা নেই। আমরা অন্য যে কোনও সুযোগে তাদের সঙ্গে কথা বলতে থাকব, তবে এই  সময়সূচীতে কোনও পরিবর্তন হবে না,” তিনি বলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *