অলস্পোর্ট ডেস্ক: ইউরো কাপ ২০২৪-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে অনেক আগেই। বাকি ছিল শেষ তিন দলের যোগ্যতা অর্জন। বুধবার সেটাও সম্পূর্ণ হয়ে গেল। নিশ্চিত হয়ে গেলইউরো কাপ ২০২৪-এর সব দল। সেই তিন দল ইউক্রেন, পোল্যান্ড ও জর্জিয়া। ইউক্রেনের উপস্থিতি বিশ্ব ফুটবলে একটা নজির হিসেবেও ধরছে বিশেষজ্ঞরা। যুদ্ধ বিধ্বস্ত এই দেশে বেঁচে থাকাই যখন দায় তখন ফুটবলের কথা ভাবাটা যে বিলাসিতা তা সকলেই জানে। দীর্ঘদিন দেশের মাটিতে খেলতেও পারেনি তারা। তার মধ্যেই ইউরো কাপের যোগ্যতা অর্জন একটা বড় ব্যাপার।
ইউরো কাপ ২০২৪-এ গ্রুপ এ-তে রয়েছে জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইৎজারল্যান্ড। গ্রুপ বি-তে স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া। গ্রুপ সি-তে স্লোভাকিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড। গ্রুপ ডি-তে পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স। গ্রুপ ই-তে বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন। গ্রুপ এফ-এ রয়েছে তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক।
১৪ জুন ২০২৪ থেকে জার্মানিতে শুরু হবে এবারের ইউরো কাপ। রাউন্ড অফ ১৬ শুরু হবে ২৯ জুন। দুটো কোয়ার্টার ফাইনাল হবে ৫ জুলাই ও ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। ফাইনাল হবে ১৪ জুলাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
