Cart Total Items (0)

Cart

All Sports
মায়াঙ্ক যাদব

অলস্পোর্ট ডেস্ক: শনিবার আইপিএল ২০২৪-এ লখনউ সুপার জায়ান্টস এবং পঞ্জাব কিংসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ এক নতুন নায়কের উত্থান দেখল। লখনউয়ের হয়ে অভিষেক হওয়া পেসার মায়াঙ্ক যাদব তাঁর গতি এবং নির্ভুল বোলিং দিয়ে পঞ্জাব কিংস ব্যাটারদের ছাঁপিয়ে গেলেন৷ পঞ্জাবের বিরুদ্ধে লখনউয়ের ২১ রানে জয় নিশ্চিত করার ক্ষেত্রে বড় ভূমিকা নেন মায়াঙ্ক, এই লক্ষ্যে তিন উইকেট তুলে নেন তিনী। তার পরিসংখ্যান ৩/২৭ দিয়ে, মায়াঙ্ক পিবিকেএস ব্যাটারদের স্কোরিং রেট নিয়ন্ত্রণে রাখেন।

জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং এবং জিতেশ শর্মার উইকেট তুলে নেন মায়াঙ্ক। ২১ বছর বয়সী এই স্পিডস্টার ধারাবাহিকভাবে ১৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বল করেন এই ম্যাচে। এর মধ্যে দ্রুততম ছিল ১৫৫.৮ কিমি প্রতি ঘণ্টা, যা এই মরসুমে এখনও পর্যন্ত দ্রুততম বোলিং রেকর্ড।

মায়াঙ্ক ম্যাচ-পরবর্তী কথপোকথনে বলেন, “আমি সবসময় অন্যদের কাছ থেকে শুনেছি যে অভিষেকের সময় নার্ভাসনেস থাকে তবে প্রথম বলের পরে তা চলে যায়। আমার পরিকল্পনা ছিল খুব বেশি চাপের মধ্যে না থেকে বোলিং করা। স্টাম্পে রাখা এবং যতটা সম্ভব পেস ব্যবহার করা। প্রথমে গতি মেশানোর চিন্তা ছিল কিন্তু উইকেট সাহায্য করেছিল এবং অধিনায়ক আমাকে দ্রুত বল করতে বলেছিলেন।”

তিনি আরও বলেন, “অভিষেক উইকেট সবসময়ই প্রিয়। গত মরসুমের চোট কাটিয়ে আসা কঠিন ছিল, আমি অল্প বয়সে অভিষেকের লক্ষ্য স্থির করেছিলাম কিন্তু চোট সব পরিকল্পনা নষ্ট করে দেয়।”

মায়াঙ্ক দুটি প্রথম-শ্রেণীর ম্যাচ, ১৭টি লিস্ট-এ ম্যাচ এবং ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ঘরোয়া স্তরে দিল্লির প্রতিনিধিত্ব করেন, ২০২১-এ তাঁর লিস্ট-এ অভিষেক এবং ২০২২-এ তাঁর প্রথম-শ্রেণীর অভিষেক হয়।

জনি বেয়ারস্টো ছাড়াও প্রভসিমরান সিং এবং জিতেশ শর্মা উইকেট পান তিনি। ৩/২৭ স্পেলের জন্য তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *