অলস্পোর্ট ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সাম্প্রতিক কর্মকাণ্ডে অবাক ফুটবল বিশ্ব। এই মুহূর্তে তিনি খেলছেন আল নাসেরের হয়ে। তবে এই সন্ধ্যা ভোলার চেষ্টা করবেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার। এদিন আল-নাসরের খেলা ছিল আল-হিলালের বিরুদ্ধে। সেই ম্যাচেই প্রতিপক্ষের খেলোয়াড়কে কনুই দিয়ে আঘাত করার মতো ঘটনা ঘটান তিনি। তার পরই রেফারি তাকে সোজা লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেন। তখনও শান্ত করা যায়নি তাঁকে। লাল কার্ড পাওয়ার পর রোনাল্ডোকে দেখা যায় রেফারিকে উদ্দেশ্য করে ঘুঁষি দেখাচ্ছেন। যদিও সেটা মারের পর্যায়ে পৌঁছয়নি। এই দুই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ডোর এমন কাণ্ডে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।
ম্যাচের ফলাফল আল-হিলালের পক্ষে যায়, আল-নাসর ১-২ ব্যবধানে সৌদি সুপার কাপের ম্য়াচে হার স্বীকার করে নেয়। আল-নাসরের পক্ষে সাদিও মানে একমাত্র গোলদাতা। গোল করতে না পারার হতাশাই হয়তো গ্রাস করেছিল তাঁকে। তবে কোনও পরিস্থিতিতেই এমন অখেলোয়ারচিত ব্যবহারকে প্রশ্রয় দেননি রেফারি।
দেখুন ভিডিওতে কীভাবে প্রতিপক্ষ প্লেয়ারকে কনুই দিয়ে আঘাত করছেন তিনি:
মাঠের এই ঘটনার পর রেফারি রোনাল্ডোকে লাল কার্ড দেওয়ার পর তিনি কী করেন, দেখুনই এই ভিডিওতে:
আল-হিলাল কোচ হোর্হে জেসুসকেও প্রশ্ন করা হয়েছিল ম্যাচে রোনাল্ডোর আচরণ নিয়ে। জেসুস অবশ্য রোনাল্ডোর ভুলকে ঢাকার চেষ্টা করেছেন। তাঁর মতে, না হারতে চাওয়ার আবেগ এটা।
“তিনি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অনেকের কাছে রোল মডেল, কিন্তু তার কেরিয়ারে, তিনি হারতে অভ্যস্ত নন, তাই তিনি যখন হেরে যান তখন তার মেজাজ হারানো স্বাভাবিক, পাশাপাশি যে ম্যাচে সে হেরেছে সেসব ম্যাচে মানসিক এবং মানসিক ফোকাস হারান তিনি,” বলেন কোচ।
এটি তাঁর কেরিয়ারের ১২তম বার যখন রোনাল্ডোকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল। এই অভিযানে এখন পর্যন্ত, রোনাল্ডো আল-নাসরের হয়ে ৩৬টি গোল করেছেন এবং ৩৭ ম্যাচে ১২টি অ্যাসিস্টও করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
